সাড়ে তিনহাজার জিলেটিন স্টিক উদ্ধার, গ্রেফতার গাড়ির চালক সহ 5 - The News Lion

সাড়ে তিনহাজার জিলেটিন স্টিক উদ্ধার, গ্রেফতার গাড়ির চালক সহ 5

 


দি নিউজ লায়নঃ  গোপন সূত্রে খবর পেয়ে সাড়ে তিনহাজার জিলেটিন স্টিক উদ্ধার করলো রামপুরহাট থানার পুলিশ। গাড়ির চালক সহ পাঁচজন কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে , ঝাড়খণ্ডের মৌলুটি থেকে দুটি পিক-আপ ভ্যানে জিলেটিন স্টিক পাচার করা হচ্ছিলো। পুলিশের কাছে আগে থেকে খবর থাকার কারনে নাকা চেকিং করে গাড়ি দুটো কে আটকে তল্লাশী চালায় পুলিশ। আর তাতেই পুলিশ নজরে আসে জিলেটিন স্টিক গুলো।


 বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানিয়েছেন , ধৃতদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা করা হবে জিলেটিন স্টিক গুলো কোথায় পাচার করার পরিকল্পনা ছিলো৷ তবে যে ধরনের জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে সেগুলি বিভিন্ন পাথর খাদানে বিস্ফোরণের কাজে ব্যবহার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তাই বীরভূমের কোন পাথর খাদানে সেগুলি ব্যবহার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কি না সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা পাশাপাশি অন্য সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.