তালিবানের সঙ্গে রাজ্যের তুলনা টানটে ফের বিতর্কে দিলীপ ঘোষ - The News Lion

তালিবানের সঙ্গে রাজ্যের তুলনা টানটে ফের বিতর্কে দিলীপ ঘোষ

 


দি নিউজ লায়নঃ তালিবানের সঙ্গে রাজ্যের তুলনা টানটে ফের বিতর্কে দিলীপ ঘোষ।শুক্রবার পশ্চিম মেদিনীপুরের শহীদ সম্মান যাত্রার আয়োজন করেছিল জেলা বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার সহ অন্যান্যরা। আর সেখানেই দিলীপ ঘোষ বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা আটকানোর চেষ্টা করে। তৃণমূলের ক্ষমতা নেই বিজেপিকে আটকানো।


 তাই পুলিশ ও গুণ্ডা এনে আটকাচ্ছে। এই শাসন বেশিদিন চলবে না। লক্ষ্ণীর ভাণ্ডারে ভাণ্ডার লুটে নেওয়ার ছক হয়েছে। গরিব মানুষকে সকাল বেলায় লাইনে দাঁড় করিয়ে ৫০০ টাকা ভিক্ষা দেওয়া হচ্ছে। নিশীথ প্রামাণিককে তৃণমূল হারাতে পারেনি। সাংসদ এবং বিধায়ক হিসাবেও নিশীথ জিতেছেন। এখন দেশের মন্ত্রী হয়েছেন।


 এটা তৃণমূল হজম করতে পারছে না। তিনি একজন মন্ত্রী, অথচ তাঁকে নিজের এলাকাতে ঘুরতে দিচ্ছে না পুলিশ। আমার তো মনে হয়, কাবুলে তালিবানরাও এতোটা নিচে নামেনি। তালিবানের থেকেও এখানে খারাপ সরকার চলছে। আমরা জানি এসব হবে। আমাদের নেতামন্ত্রীর তৈরি আছে এসব থামানোর জন্য। এসব বাধা আমাদের আটকাতে পারবে না।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.