Afghanistan নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন মোদি
দি নিউজ লায়নঃ তালিবানের হাতে এখন আফগানিস্তান। সেখানের পরিস্থিতি দেখে আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব। ভীত ভারতীয়রাও।কারণ এমন চরম ঘটনা ঘটিয়ে চলেছে তারা। এখন বহু বাঙালি তথা ভারতবাসী সেই দেশে আটকে রয়েছেন। যা নিয়ে তৈরি হয়েছে উৎকন্ঠা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনের ভয় দূর করার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী। তালিবানদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
তাঁর স্পষ্ট বক্তব্য, "ধ্বংসাত্মক শক্তি, যারা ভুল পথে ক্ষমতা কায়েম করে, তারা সাময়িক ভাবে শাসন করতে পারে। তবে তাদের উপস্থিতি স্থায়ী নয়, কারণ তারা কোনও ভাবে মানবতাকে ধ্বংস করতে পারবে না।"শুক্রবার গুজরাটের সোমনাথ মন্দিরে একাধিক প্রকল্প উদঘাটন করেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে আফগানিস্তানে তালিবানরাজ কায়েম হওয়া নিয়ে প্রথমবার মুখ খোলেন তিনি। তিনি ভীত ভারতীয়দের সাহস যোগান।
Post a Comment