বর্ধমানে তৃণমূল পার্টি অফিস ভাঙচুর - The News Lion

বর্ধমানে তৃণমূল পার্টি অফিস ভাঙচুর

 


দি নিউজ লায়নঃ  বর্ধমানের ২৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করার ঘটনা ঘিরে উত্তেজনা। বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা  বর্ধমানের বাবুরবাগ লিচুতলা এলাকায় তৃণমূল কংগ্রেস পার্টি অফিস ভাঙচুর করে। দলীয় পতাকা ছিঁড়েছে ঘরের কাচের জানালা ভেঙে দিয়েছে ইলেকট্রিক তার ছিড়ে দিয়েছে এবং ঘরের ভিতরে সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড করে দিয়েছে দুষ্কৃতীরা। তান্ডব চালানোর ঘটনা বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় তৃণমূল নেতা মুক্তার মিয়া।


 তিনি জানিয়েছেন শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আমরা জানিয়েছি তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের ঘটনার পিছনে কে বা কারা যুক্ত তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। এর পিছনে বিজেপির একটা অংশ ভাংচুরের ঘটনায় যুক্ত থাকতে পারে বলে পুলিশকে জানিয়েছে তারা। 


এ ছাড়াও স্থানীয় রাজ এবং ভোলা নামে দুই দুষ্কৃতী এলাকায় মাঝেমধ্যেই সন্ত্রাস তৈরি করছে। শান্ত এলাকা অশান্ত করার চক্রান্ত করছে ওই দুই দুষ্কৃতী। পুলিশের কাছে দুই দুষ্কৃতী কথা আমরা জানিয়েছি। স্থানীয় বিধায়ক কে বিষয়টি জানানো হয়েছে। বিধায়ক খোকন দাস জানিয়েছেন গোটা ঘটনাটি পুলিশের কাছে বলা হয়েছে। পুলিশ আশ্বস্ত করেছেন দ্রুত তদন্ত করে দুষ্কৃতীদের ধরা হবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.