ফের দিঘাতে দুর্ঘটনা, সমুদ্রে তলিয়ে নিহত পর্যটক - The News Lion

ফের দিঘাতে দুর্ঘটনা, সমুদ্রে তলিয়ে নিহত পর্যটক

 


দি নিউজ লায়নঃ  ফের দিঘাতে দুর্ঘটনা, সমুদ্রে তলিয়ে গেল এক পর্যটক। স্নানে নেমে ঢেউয়ের ধাক্কায় তলিয়ে গিয়ে পর্যটকের মৃত্যু হল নদীয়ার বাসিন্দা এক যুবকের। নদীয়ার কোতোয়ালি থানা এলাকা থেকে মোট আটজন বন্ধু শনিবারই দিঘায় বেড়াতে আসে। এরপর প্রত্যেকেই দিঘায় বেড়াতে এসে বন্ধুরা সকলে মিলেই সমুদ্র স্নানে নেমেছিলো। স্নানে নেমে ঢেউয়ের ধাক্কায় বেসামাল হয়ে গিয়ে ঋতম সাধুখাঁ নামে তাদের মধ্যে একজন সমুদ্রে তলিয়ে যায়। 


রাতভর খোঁজাখুজি করেও তাঁর খোঁজ পায়নি পুলিশ। আজ সকালে কিছুক্ষণ আগে নিউ দিঘার উদয়পুর সি-বিচের কাছ থেকে তাঁর দেহ পাওয়া গেছে। মৃত ঋতমের বয়স ২৩ বছর। জানা গেছে, বন্ধু বান্ধব মিলে দিঘায় বেড়াতে এসে নিউ দিঘার ক্ষনিকা ঘাটের কাছে সমুদ্র স্নানে নেমেই নিখোঁজ হয়েছিল ওই পর্যটক যুবক। গতকাল রাতে দীঘা থানায় ঋতমের বন্ধুরা অভিযোগ জানালে দীঘা পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালানো হয়। পরে তার মৃতদেহ উদ্ধার হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.