রেশনের চাল সহ গম,আটা ভর্তি ট্রাক আটক, গ্রেফতার ৩
দি নিউজ লায়নঃ শনিবার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি গুদাম ঘরে অভিযান চালিয়ে রেশনের চাল সহ গম,আটা ভর্তি ট্রাক আটক করে পুলিশ এবং ঘটনায় গ্রেফতার করে ৩ জনকে।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানার রুপচাঁদঘাট এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রুপচাঁদঘাট এলাকায় একটি গুদাম ঘরে হানা দিয়ে রেশনের চাল সহ( রাজ্য সরকারের দেওয়া পি ডি এস এর মাধ্যমে দরিদ্র মানুষের জন্য নির্ধারিত) মোট ৯১৬ বস্তা চাল( মোট ওজন -২৪১৭৫ কেজি), ৫৩৩ বস্তা রেশনের গম( মোট ওজন ২৬৬৫০ কেজি), ১৭৫ বস্তা রেশনের আটা( মোট ওজন ৮৭৫০ কেজি, পিডি এস লেখা অসংখ্য খালি বস্তা, ১৩৫০ টি পিডিএস এর ১ কেজি আটার খালি প্যাকেট, ব্যাগ ক্লোজার পাঞ্চিং মেশিন, সহ একটি ট্রাক আটক করে।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে ট্রাকে করে গম সহ রেশনের সামগ্রী পাচার করা হচ্ছিল।আর এই ঘটনায় গুদামের ম্যানেজার রবীন পান্ডে, কর্মচারী অনুপ কুমার গিরি ও তপন মাঝি কে গ্রেফতার করে পুলিশ।ফলে জামিন অযোগ্য ধারায় মামলা করে রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।এদিকে এই ঘটনায় আরও কারা কারা যুক্ত আসে সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ জানান গোপন সূত্রে খবর পেয়ে একটি গুদাম ঘরে তল্লাশি চালিয়ে রেশনের চাল,গম সহ বিভিন্ন সামগ্রী ভর্তি ট্রাক আটক করা হয়েছে।এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদের রবিবার আদালতে তোলা হবে।তবে এই ঘটনায় আরও কারা কারা যুক্ত আছে সে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment