কানপুর বসে যাওয়া রাস্তা পরিদর্শনে সেচ দপ্তরের আধিকারিকরা
দি নিউজ লায়নঃ খালের পাশে মানুষের চলাচলের রাস্তা আচমকা প্রায় ৪০ মিটার বসে যাওয়ায় আতঙ্ক ছড়ানো উদয়নারায়ণপুরের কানপুরে। জানা গেছে বৃহস্পতিবার থেকে আচমকা কানপুর গ্রাম পঞ্চায়েতের মান্দারিয়া খালের পাশে পেড়ো থেকে পুরাশ যাওয়ার রাস্তা কানপুরের কাছে বসে যায়। ফলে ওই রাস্তা দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। যদিও ইতিমধ্যে নাস্তা বসে যাওয়ার কারণ অনুসন্ধান শুরু করেছে সেচ দপ্তরের আধিকারিকরা।
উদয়নারায়নপুরের মান্দারিয়া খালের পাশে পেড়ো থেকে পুরাশ যাওয়ার রাস্তাটি প্রায় ৩ কিলোমিটার। রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহন চলাচলের পাশাপাশি কয়েক হাজার মানুষ যাতায়াত করে। যদিও বৃহস্পতিবার থেকে লাস্ট তার একটি অংশ আচমকাই বসে যাওয়ায় সমস্যায় পড়েছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। কানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম তরফদার জানান রাস্তায় বসে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। তিনি অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। অন্যদিকে রাস্তা বসে যাওয়ার কারণ খতিয়ে দেখতে শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান সেচ দপ্তরের আধিকারিকরা। সেচ দপ্তর সূত্রে খবর কি কারণে রাস্তায় বসে যাচ্ছে তার পর্যবেক্ষণ করা হচ্ছে।

Post a Comment