কোবরার দংশনে হাতির মৃত্যু - The News Lion

কোবরার দংশনে হাতির মৃত্যু

 


দি নিউজ লায়নঃ     বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে কিং কোবরার দংশনে হাতি মৃত্যুর ঘটনা ঘটল। শুক্রবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিলটন গঞ্জ রেঞ্জের জঙ্গল থেকে মৃত হাতির দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিপাড়া এলাকায় শুক্রবার সকালে  একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃতদেহ উদ্ধার হয়।  বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ‍্যমিলণ্টণগঞ্জ রেঞ্জের অন্তগত দলসিপাড়া এলাকায় এই হাতির মৃতদেহ উদ্ধার হয় । 


এদিন দলসিপাড়ার   এম এস কে স্কুলের পিছনে নালায়   হাতিটির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনাস্থলে হ‍্যামিল্টণগঞ্জ রেঞ্জের রেঞ্জ অফিসার ও বনদফতরের কর্মীরা পৌছে হাতির মৃতদেহ উদ্ধার করা হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা জানিয়েছে কিং কোবরার কামড়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। হাতিটির ময়নাতদন্ত হয়েছে। জানা গিয়েছে মৃত হাটিটি একটি পুরুষ হাতি। কিংকোবরার কামড়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা পারভিন কাশোয়ান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.