নিউজলপাইগুড়ি স্টেশনে যাত্রী নিরাপত্তা প্রশ্নের মুখে!
দি নিউজ লায়নঃ ভৌগলিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এই এলাকা! গুরুত্বের নিরীখেউত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার নিউজলপাইগুড়ি স্টেশন। সংবেদনশীলতার দিক থেকে স্পর্শকাতর এলাকাগুলির তালিকায় শীর্ষে এনজেপি স্টেশন চত্তর। যেকোনো সময়তে ঘটে যেতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা অথচ সবজেনেও যাত্রী নিরাপত্তা নিয়ে নির্বিকার রেল। স্বাধীনতা দিবসের ২৪ঘন্টায় আগেও দেখা গেলো নিরাপত্তায় চূড়ান্ত গলদ। দীর্ঘদিন যাবৎ বিকল যাত্রী স্ক্যানার যন্ত্র।
পর্যবেক্ষনে এসে স্ক্যানার বিকল প্রসঙ্গে রীতিমতো অস্বস্তিতে পড়লেন নয়া ডিআরএম। কোভিডের সময়তে দূর পাল্লার ট্রেনকে হাতিয়ার করে পাচারকারবারি থেকে রোহিঙ্গাদের পাড়ি দেওয়ার ঘটনা নেহাৎ কম নয়। সম্প্রতি গোটা বছরে সোনা পাচারকারী সহ নারী পাচারে যুক্ত যুবক সমেত রোহিঙ্গা সন্দেহে দুই মহিলাকে গ্রেফতার করেছে জিআরপিএফ। কোভিডের বিধি নিষেধের কারনে পর্যটকের সংখ্যা কিছুটা কম হলেও নিত্যদিন কয়েক হাজার যাত্রীদের আনাগোনা নিউজলপাইগুড়ি স্টেশনে।
তবে তা সত্ত্বেও বছরের পর বছর এনজেপি স্টেশনে বিকল স্ক্যানার যন্ত্র, স্থাপনের পর থেকেই অধিকতর সময় বিকল হয়ে পড়ে রয় তা।লাগেজ ডিটেক্টরের ক্ষেত্রেও একই কাহিনীর পুনরাবৃত্তি। বছরের অধিকতর সময়তে বিকল হয়ে পড়ে থাকে।আবার লাগেজ ডিটেক্টর যন্ত্র চললেও তা ব্যবহার যাত্রীদের সাধের ওপর নির্ভর!কারন অধিকাংশ সময়তেই নিরাপত্তা কর্মীর টিকি মেলে না। স্বাধীনতা দিবসের মতো হাতেগোনা বছরে এক দুটি দিনে সক্রিয় ভূমিকায় দেখা মেলে রেলের নিরাপত্তা কর্মীদের। শুক্রবার উত্তর পূর্ব রেলের ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী এদিন এনজেপি স্টেশন চত্ত্বর ঘুরে দেখেন। আর ডিআরএম ভিসিট ও স্বাধীনতা দিবসের প্রাক্কালে এদিন সাজো সাজো রবে আঁটসাঁটো ছিল নিরাপত্তা।
এদিন স্নিপার ডগ দিয়ে দূরপাল্লার ট্রেন ও যাত্রীদের ব্যাগপত্তরে তল্লাশি চালানো হয়। স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলিতেও তল্লাশি চালানো হয়। পর্যবেক্ষণে বিষয়ে ডিআরএম জানান নিরাপত্তা, যাত্রী পরিষেবা সমেত সর্বাঙ্গীন বিষয়গুলি দেখতেই এদিনের সফর তার। তিনি বলেন সমস্ত জায়গায় প্রয়োজনীয় নিরাপত্তা মোতায়েন রয়েছে।স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যে বাড়তি নিরাপত্তার প্রয়োজনীয় তার সমস্তটাই রয়েছে।
অথচ বিকল এনজেপি স্টেশনের প্রবেশ পথে নিরাপত্তার জন্য যাত্রীদের আসাযাওয়ার পথে যে একটি মাত্র স্ক্যানার রয়েছে তা দীর্ঘকাল যাবৎ বিকল সে প্রসঙ্গ উঠতেই অপ্রস্তুত হয়ে পড়েন নয়া ডিআরএম। তিনি বলেন বিষয়টি দেখছি। এদিকে জিআরপিএফ আইসি অনুপম মজুমদার জানান বেলাকোবা থেকে রাঙ্গাপানী মোটর ট্রলি দিয়ে স্পেশ্যাল চেকিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। একাধিক মামলায় ৪০জনকে গ্রেফতারও করা হয়।

Post a Comment