মুর্শিদাবাদে খুন পঞ্চায়েত সদস্য সহ দুই তৃণমূল নেতা
দি নিউজ লায়নঃ মুর্শিদাবাদে ভাজপার চরম সন্ত্রাস। 48 ঘণ্টার মধ্যে খুন পঞ্চায়েত সদস্য সহ দুই তৃণমূল নেতা। বৃহস্পতিবার কান্দিতে খুন হন রাজিবুর রহমান নামে এক তৃণমূল নেতা। রাজিবুরের বাবা তৃণমূলের পঞ্চায়েত প্রধান। এই ঘটনার রেস কাটার আগে এবার খুন বড়েঞার তৃণমূল নেতা তথা কুরনুরুন গ্রাম পঞ্চায়েতের সদস্য মোস্তাফা শেখ। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর শুক্রবার সকালে বাজার করতে গিয়েছিলেন শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মোস্তাফা বাড়ি ফেরার পথে তার পথ আটকায় 4 থেকে 5 জন সশস্ত্র দুষ্কৃতী।
চৈত্রপুর গ্রামের কাছে তাকে বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় কোনক্রমে ওই তৃণমূল নেতা সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে পরপর বেশ কয়েকটি বোমা ছোড়া হয় বোমার আঘাতে গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি এরপর মৃত্যু নিশ্চিত করতে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে দেহ উদ্ধার করে কান্দি হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
জেলা তৃণমূলের অভিযোগ বিধানসভা ভোটের পর থেকে কংগ্রেস এবং সিপিএম এর একাংশের মতে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে ভাজপা বিধানসভা ভোটের পর থেকে কয়েক মাসে একাধিক তৃণমূল নেতার উপর হামলা হয়েছে বেশ কয়েক জনের মৃত্যু পর্যন্ত হয়েছে আর এবার দুদিনের মধ্যে দুই তৃণমূল নেতার নৃশংসভাবে খুনের ঘটনা ঘটলো। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে ঘটনার প্রত্যক্ষদর্শী রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে খুব দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা পুলিশের আধিকারিকরা।

Post a Comment