নদীর চড়ে মাটির নীচে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র ও গুলি সমেত গ্রেপ্তার 1
দি নিউজ লায়নঃ শিলিগুড়িতে এসটিএফের ব্যারাক থেকে দুটি নাইন এম এম পিস্তল সহ ৩৬রাউন্ড গুলি উধাওয়ের খবরে শহরে চাঞ্চল্য। শিলিগুড়ি মেট্রোপ্লিটন পুলিশের অন্দরে উদ্বেগ। যদিও নিরাপত্তার জনিত কারণে এই বিষয়ে মুখ খুলতে নারাজ পুলিশ। তবে পুলিশ সূত্রের খবর গত ১২ই আগস্ট শিলিগুড়ির ব্যারাকের কর্মীদের আচমকা লক্ষ হয় তাদের দুটি নাইন এম এম পিস্তল লাপাতা। আর তার খোঁজ পড়তেই তাদের নজরে আসে সঙ্গে গায়েব ৩৬রাউন্ড গুলিও।
আর এরপর হইচই পড়ে যায় ব্যারাকের পুলিশ কর্মীদের মধ্যে। খবর নিমেষে পৌঁছে যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। আর সেখানে সন্তু নামে ব্যক্তি নজরে আসে পুলিশের। শুক্রবার রাতেই তড়িঘড়ি সন্তু কে গ্রেফতার করা হয়। তাকে আটকে পুলিশ কর্তারা চাপ দিতেও সত্য উদঘাটন হয়। সন্তু জানায় এই কাজ সেই করেছে। ওই দুটি আগ্নেয়াস্ত্র মাটিগাড়ার নদীর চড়ে মাটির নিচে পুঁতে রেখেছে সে।
এরপরই তাকে নিয়ে সেখানে তল্লাশি চালাতেই দুধ ও জলের মতো সমস্তটা পরিষ্কার হয়। মাটির নীচে থেকে বেড়িয়ে আসে দুটি নাইন এম এম পিস্টল ও ৩৬ রাউন্ড গুলি। শনিবার ধৃতকে নামে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলেই শিলিগুড়ি আদালত সূত্রে খবর। এদিকে এই পুরো বিষয়ে মুখ খুলছেন না পুলিশের ঊর্ধ্বতন কর্তারা।
পুলিশ ব্যারেক থেকে আগ্নেয়াস্ত্র গায়েব করে তা কি কাজে লাগানোর কথা ছিল এই চক্রের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে এই পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে ইউ ঘটনার সঙ্গে কোনো পুলিশ কর্মীর যোগ আছে কিনা তা নিয়ে এসটিএফ ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্দরে অন্তর্তদন্ত শুরু হয়েছে। যদিও এ বিষয়ে এসটিএফ আইসি জানান আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না।এসটিএফ এসপি জশপ্রীত সিংয়কে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এমন কিছু জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

Post a Comment