শতাধিক বিজেপি ও ফরয়ার্ড ব্লক কর্মীর TMC-এ যোগ
দি নিউজ লায়নঃ কোচবিহার শহরের ৬ নং ওয়ার্ডের শতাধিক বিজেপি ও ফরয়ার্ড ব্লকের কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। শনিবার দুপুরে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের গোল বাগানসংলগ্ন এলাকার বাসভবনে এই যোগদান করা হচ্ছে আয়োজিত হয়। এদিন সেখানে যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, বর্ষিয়ান নেতা তথা কোচবিহার জেলা পরিষদের কর্মধক্ষ আব্দুল জলিল আহমেদ, কোচবিহার টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা নিরঞ্জন দত্ত সহ আরো অনেকে।
জানা যায়, ফরওয়ার্ড ব্লক নেতা সুশান্ত কুমার সাহা সহ বিজেপি ও ফরওয়ার্ড ব্লকের শতাধিক কর্মী-সমর্থকদের দলবদল করে তৃণমূল কংগ্রেসে নাম লেখান বলে জানা গেছে। তৃণমূলে যোগ দেওয়ার পর তারা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে কর্মযজ্ঞ শামিল হতে দলবদল করে তারা তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন। অন্যদিকে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় জানিয়েছেন, কিছুদিন আগে দুই নাম্বার ওয়ার্ড থেকে বহু বিজেপিসহ অন্যান্য দল থেকে কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন l এদিন 6 নম্বর ওয়ার্ড থেকে ফরওয়ার্ড ব্লক ও বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখালেন অনেকে। আগামী দিনেও এ ধরনের যোগ দান কর্মসূচী অব্যাহত থাকবে।

Post a Comment