তৃণমূল কর্মীকে গুলি করে খুন
দি নিউজ লায়নঃ ভাজপায় যোগ না দিলে দেখে নেয়ার হুমকি এসেছিল কয়েক ঘন্টা আগে ঠিক তারপরই বাড়ি ফেরার পথে নৃশংস ভাবে গুলিতে ঝাঁঝরা করে দেয়া হলো তৃণমূল কর্মীর দেহ। ঘটনাস্থল উত্তর 24 পরগনার খড়দহ নিহত তৃণমূল কর্মীর নাম রণজয় শ্রীবাস্তব। হত্যাকান্ডে জড়িত সন্দেহে পুলিশ ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ একটি গাড়িতে দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন রণজয় সঙ্গে ছিলেন তার বন্ধু সনু সিং। খড়দহ থানার বাগদি পাড়া এলাকায় হঠাৎই তাঁদের গাড়ি ঘিরে ধরে বেশ কয়েকজন দুষ্কৃতী।
গাড়ি লক্ষ্য করে প্রথমে বোমাবাজি করা হয়। কোনও ভাবে প্রাণ বাঁচিয়ে পালান সনু সিং। এরপরই গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। গুলি লাগে রণজয় শ্রীবাস্তবের গায়েও। বোমা-গুলির আওয়াজে বেরিয়ে আসেন দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে পালান দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় রণজয় শ্রীবাস্তবকে প্রথমে বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তবে তার আগেই রণজয় শ্রীবাস্তবের মৃত্যু হয়। এখনও পর্যন্ত বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিস।
ধৃতদের নাম মহম্মদ জাভেদ, মহম্মদ সাহিল হোসেন, মোসেল খান, জাহিদ হোসেন, জুয়েল কুমার মল্লিক এবং বিনোদ মল্লিক। জেলা তৃণমূলের অভিযোগ নিহত তৃণমূল কর্মী ছিলেন তৃণমূলের হিন্দি সেলের নেতা। বিধানসভা ভোটে ভালো কাজ করেছিলেন তারপর থেকেই বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাকে হুমকি দেয়া হচ্ছিল শেষ পর্যন্ত তাকে খুন করা হলো। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এ প্রসঙ্গে বলেন গোটা বাংলা জুড়ে খুনের রাজনীতি করতে চাইছে বিজেপি ভোটে পরাজিত হয়ে মাথা খারাপ হয়ে গিয়েছে যে কোন ভাবে তারা অশান্তি পাকাতে চাইছে একের পর এক তৃণমূল কর্মী খুন করা হচ্ছে। প্রশাসন গোটা ঘটনা তদন্ত করে দেখছে দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছি। আমরা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব।

Post a Comment