২কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার আসামের বাসিন্দা - The News Lion

২কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার আসামের বাসিন্দা

 


দি নিউজ লায়নঃ   ২কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার আসামের বাসিন্দা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশ্যাল অপারেশন টিম ও গোয়েন্দা বিভাগের অভিযানের নেশা সামগ্রী সহ গ্রেপ্তার কারবারী। ধৃতের নাম অরবিন্দ বিশ্বাস। আসামের বিনাপাড়ার বাসিন্দা। জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুর নাগাদ অভিযান চালায় শিলিগুড়ি পুলিশের এস ও জি এবং ডিডি।


 ধৃতের কাছ থেকে একটি চামড়ার বিশেষ চেম্বার করা ব্যাগ থেকে মেলে অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন নেশা সামগ্রী হেরোইন। ধৃতের কাছ থেকে ৫১৮গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। যার বাজার মূল্য দুই কোটি টাকা পঞ্চাশ লক্ষ টাকা। ধৃতকে  নিউ জলপাইগুড়ি পুলিশের হাতে তুলে দেবতা হয়। বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় ধৃতকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.