অভিষেকের উপর হামলার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ
দি নিউজ লায়ন; ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। এদিন নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া বাসষ্ট্যান্ড সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কের প্রায় 40 মিনিট ধরে চলে অবরোধ।
উল্লেখ্য ত্রিপুরায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপর হামলার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ এবং বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেস। এর আগেও নদীয়ার একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। এদিন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হয় রাজ্যের শাসক দল।
তাদের দাবি, ত্রিপুরার বিজেপি সরকার এবং প্রশাসন একত্রিত হয়ে এই হামলা চালিয়েছে। কারণ বিজেপির নির্দেশেই সেখানে প্রশাসন কাজ করে। তা না হলে প্রশ্ন উঠছে প্রশাসনের সামনে কিভাবে তাদের একজন দলীয় নেতা ওপর হামলা চালানো হয়। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেখানকার প্রশাসন জাতের দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

Post a Comment