অচৈন্য এক নাবালিকা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হাবরায় - The News Lion

অচৈন্য এক নাবালিকা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হাবরায়

 


দি নিউজ লায়ন;  সোমবার রাতে অচৈন্য অবস্থায় এক নাবালিকাকে উদ্ধার করে হাবরা থানার পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হাবরা থানার রাউতারা অঞ্চলের মথুরাপুরের মাঠপাড়া এলাকায়। নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেই পরিবারের পক্ষ থেকে হাবরা থানায়  অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করেছে হাবরা থানার পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতের নাম সাবির হোসেন। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।


পুলিশ সুত্রে জানা গেছে সোমবার রাতে জানা যায় রাউতারার মথুরাপুরের মাঠপাড়ায় একটি ছেলে,মেয়েকে আটকে রেখেছেন স্থানীয়রা।পুলিশ গিয়ে দেখে ১৪ বছরের নাবালিকা অচৈতন্য অবস্থায় রয়েছে।তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জ্ঞান ফেরার পর পুলিশি জেরায় নাবালিকা স্বীকার করেছে তারা পরস্পরে বন্ধু।সোমবার সকালে তারা বাড়ি থেকে বের হয়েছিলেন।সিগারেটের মধ্যে গাজা পুরে সেবন করার ফলেই নাবালিকা অচৈতন্য হয়ে পড়ে। সোমবার রাতেই নাবালিকার বাবা মেয়েকে ফুসলিয়ে নিয়ে আসার অভিযোগ করেছেন হাবরা থানার পুলিশের কাছে।পুলিশ অভিযোগের ভিত্তিতে নাবালিকার বন্ধু সাবির হোসেনকে গ্রেপ্তার করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.