কণ্যাশ্রী টাকা আত্মসাতের ঘটনায় গ্রেফতার এক স্কুল কর্মী ও শিক্ষক
দি নিউজ লায়নঃ জয়নগরের মজিলপুর শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়ে কণ্যাশ্রী প্রকল্পের ৮ লক্ষ টাকা আত্মসাত কাণ্ডে এবার ওই স্কুলের এক কর্মী ও কম্পিউটার শিক্ষককে গ্রেপ্তার করল জয়নগর থানার পুলিশ । এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৭। ধৃত কর্মী পুস্পেন্দু নস্কর ও শিক্ষক চন্দন দাস। বাড়ি জয়নগর-মজিলপুর পুরসভা এলাকায়।
এদের বুধবার বারুইপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় প্রথমে গ্রেপ্তার হয়েছিল মূল অভিযুক্ত স্কুলের ডেটা এন্ট্রি অপারেটর সন্দীপ রায় ও তার বাবা অনুপ রায়। তারপরে সন্দীপ রায়ের আত্মীয়রাও ধরা পড়েছিল. এদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও দুই অভিযুক্তের সন্ধান পাওয়া যায়। এরা সন্দীপ রায়ের সঙ্গে মিলিত হয়েই এই কাজ করেছিল। এদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে। তদন্ত চলছে।

Post a Comment