সরকারী প্রকল্পের কোটি টাকা তছরূপের অভিযোগে গ্রেফতার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান - The News Lion

সরকারী প্রকল্পের কোটি টাকা তছরূপের অভিযোগে গ্রেফতার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান

 


দি নিউজ লায়নঃ  সরকারী প্রকল্পের কোটি টাকা তছরূপের অভিযোগে প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান  বিজেপি নেতা রামচন্দ্র সরকার কে গ্রেফতার করলো পুলিশ।2018 সালে পঞ্চায়েতের এন আর জি এ প্রকল্পের কয়েক কোটি টাকার আর্থিক তছনছ অভিযোগে ওঠে তার বিরুদ্ধে।  নাকাশিপাড়া মুড়াগাছা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রাম চন্দ্র সরকার।  অভিযুক্তকে ২০১৮ সালে গ্রামবাসীরা তার বিরুদ্ধে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে নাকাশিপাড়া থানার পুলিশ তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেন।  তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়। 


২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে নাকাশিপাড়া ব্লকের মুড়াগাছা গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করে বিজেপি ।সেই সময়  ৫বছর পঞ্চায়েত প্রধান ছিলেন রামচন্দ্র সরকার ।২০১৮সালে ১০০দিনের কাজে ১কোটি ১১লক্ষ্ টাকা হাতানোর অভিযোগ ওঠে ।তৎকালীন নাকাশিপাড়া বিডিও বিভাগীয় তদন্তের পর পঞ্চায়েত প্রধান সহ 22 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দাদের নামে একাউন্ট নাম্বার খোলা হয়েছিল ।তারা কেউ জানতেন না ।


 ১০০দিনের একাধিক স্কিমের নাম করে  মাস্টার রোল তৌরি করা যা এলাকায় কোন কাজ হয়নি পাশাপাশি ১১০০ গ্রাহক পরিষেবা কেন্দ্র করে একাউন্ট যাদের নামে খোলা হয়েছিল তারা জানতেনই না অভিযোগ গ্রাহক পরিসেবা কেন্দ্রর ম্যানেজার কে সঙ্গে নিয়ে জালিয়াতি করা হয়েছিল।পরবর্তী কালে এলাকার স্থানীয় বাসিন্দা জানতে পারে তাদের নামে একাউন্ট খোলা হয়ে সেই একউন্ট এ ১০০দিনের কাজের টাকা ঢুকলেও পরে সেই টাকা তুলে নেওয়া হয়েছে ।এর পরই একত্রিত হয়ে গ্রামবাসীরা বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে। গ্রেফতার হওয়া রামচন্দ্র সরকার বলেন তাকে ফাঁসানো হয়েছে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.