বাগডোগড়ায় চিতার হামলায় আহত এক
দি নিউজ লায়নঃ শিলিগুড়ির অদূরে বাগডোগড়া বিমানবন্দর এলাকায় চিতার হামলায় আহত এক মহিলা। আগাছা পরিষ্কার করতে গিয়ে বিমানবন্দর লাগোয়া পেরিসেবল কার্গোতে আগাছা পরিষ্কার করতে গিয়ে চিতা হানার মুখে পড়েন নকশালবাড়ি ব্লকের বাসিন্দা শশী কলা দেবী (৫৬)। জানা গিয়েছে সোমবার শশী কলা দেবী ও আরো এক মহিলা ও পুরুষ মোট তিনজন জঙ্গল থেকে ঘাস বাছাইয়ের কাজ করছিলেন। সকাল নাগাদই ঝোপের আড়াল থাকা একটি চিতা আচমকা হামলে পড়ে পড়ে শশীকলা দেবীর ওপর।
চিতাটি মহিলার গলার শ্বাস নালি কামড়ে ধরে চিতাটি। ঘটনাস্থলে কার্যরত আরও দুই কর্মীরা আর্ত চিৎকার করতে লাগে। তাদের চিৎকারেই পালিয়ে যায় চিতাটি। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় আহত মহিলাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। অন্যদিকে চিতার হামলার পর থেকেই এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে এসে চিতাটিকে ধরতে জাল ফেলা হয়। তবে চিতার জালে ধরা না পড়ায় বিকেল নাগাদ খাঁচা পাতার সিদ্ধান্ত নেয় বনদপ্তর বলে জানান কার্শিয়াং ডিভিশনের এডিএফও চিন্ময় বর্মন।

Post a Comment