করণা বিধি উপেক্ষা করে উপচে পড়া ভিড় জলেশ্বর মন্দিরে - The News Lion

করণা বিধি উপেক্ষা করে উপচে পড়া ভিড় জলেশ্বর মন্দিরে

 



দি নিউজ লায়নঃ   শ্রাবণ মাসের প্রতি সোমবার গাইঘাটা থানা জলেশ্বর মন্দির শিবের পুজো হয়। আর সেই পুজোতে সোমবার উপচে পড়া ভিড়। শারীরিক দূরত্ব, করণা বিধি উপেক্ষা করে  মানুষের ভিড়। দূরদূরান্ত থেকে ভক্তরা দলে দলে এসে পুজো দিলেন মন্দিরে। সোমবার ভোর পাঁচটা থেকে জলেশ্বর মন্দিরে ভিড় জমায় ভক্তরা শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে। 


জলেশ্বর  মন্দিরের পর্যটন উন্নয়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে করোনা আবহে এই পরিস্থিতির মধ্যে শ্রাবণী মেলা বন্ধ থাকলেও ভক্তদের আকাঙ্ক্ষা পূরণ করতে মন্দিরে পুজোর বন্দোবস্ত করা হয়েছে। সমগ্র করোনা বিধি মানার চেষ্টা করা হয়েছে৷  শারীরিক দূরত্বও সহ বিভিন্ন নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করছি আমরা। অনেক ভিড়ে কিছুটা সমস্যা হতে পারে। এই দিন  মন্দিরে কমিটির পক্ষ থেকে মাস্ক বিতরণের পাশাপাশি স্যানিটাইজ করা হয়েছে উপস্থিত ভক্তদের মধ্যে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.