প্রাক্তন বাম বিধায়কে দেখতে হাজির হলেন উজ্জ্বল বিশ্বাস - The News Lion

প্রাক্তন বাম বিধায়কে দেখতে হাজির হলেন উজ্জ্বল বিশ্বাস

 


দি নিউজ লায়নঃ  প্রাক্তন বাম বিধায়কের অসুস্থতার খবর শুনে তাকে দেখতে হাজির হলেন বর্তমান বিধায়ক তথা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগেই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুনীল ঘোষ এর কাছে পরপর দুই বার প্রবীণ প্রাক্তন বাম বিধায়কের কাছে বর্তমান বিধায়ক তথা রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কে পরাজিত হতে হয়েছিল। 


দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ আর সেই খবর পেয়েই দেপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তার বাড়িতে তার সাথে দেখা করতে গেলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। প্রাক্তন বাম বিধায়কের বাড়িতে গিয়ে তার শারীরিক পরিস্থিতির খোঁজ-খবর নিলেন। কথাও বললেন পরিবারের সাথে। এবং ঈশ্বরের কাছে তার দীর্ঘায়ু প্রার্থনা করলেন। বর্তমান সময়ে প্রাক্তন বাম বিধায়কের বাড়িতে গিয়ে রাজনৈতিক সৌজন্যে দেখালেন রাজ্যের কারা মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.