দ্বিতীয়বার মা হওয়ার পর যৌন ইচ্ছা নিয়ে কি বললেন করিনা - The News Lion

দ্বিতীয়বার মা হওয়ার পর যৌন ইচ্ছা নিয়ে কি বললেন করিনা

 


দি নিউজ লায়নঃ সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন করিনা কাপুর খান। করিনা নিজের লেখা 'প্রেগন্যান্সি বাইবেল' বইতে অন্তঃসত্ত্বা থাকাকালীন জীবনের নানান অজানা কথা ফাঁস করেছেন। করিনা জানিয়েছেন, দ্বিতীয়বার মা হওয়ার পর তিনি যৌন ইচ্ছা হারিয়েছিলেন। তবে এই সময়টা সইফ খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছিলেন।  'প্রেগন্যান্সি বাইবেল' বই নিয়ে বন্ধু করণ জোহরের সঙ্গে আড্ডায় একথা সামনে আনেন করিনা। 


করণ, করিনাকে প্রশ্ন করেন,  একজন মেয়ে যখন অন্তঃসত্ত্বা হয়, তখন যৌন জীবন নিয়ে তাঁর কী ভাবনা থাকে?' একথায় করিনা জানান, ''এই সময়টা পুরুষের খুবই সাপোর্টিভ হওয়া উচিত। কখনও স্ত্রী বা সঙ্গীর প্রতি কোনওরকম চাপ তৈরি করা উচিত নয়। সৌন্দর্য নিয়ে কখনও ঠেস পৌঁছানো উচিত নয়।'' করিনার কথায়, '' অন্তঃসত্ত্বা থাকাকালীন অনেকেই তোমার আবেগ, অনুভূতি, মুড সুইং, এই বিষয়গুলি বুঝতে চায় না। 


কখনও আমার মনে হত, আমাকে খুব সুন্দর লাগছে, সেক্সি লাগছে। কখনও মনে হত, ফোলা পেট নিয়ে সইফকে গিয়ে বলি, আমাকে সুন্দর লাগছে। ও তখন বলত, হ্যাঁ সুন্দর দেখাচ্ছে।''তবে একজন পুরুষের এই সময় ভীষণভাবে পাশে থাকা উচিত। সাপোর্টিভ হওয়াটা খুব দরকার। পুরুষের এই সময় কোনও চাপ তৈরি করাই উচিত নয়। এই সময় অন্তঃসত্ত্বা নারীর ভাবনাকেই প্রাধান্য দেয়া উচিত। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.