রিমান্ড শেষে কারাগারে পরী মণির কস্টিউম ডিজাইনার - The News Lion

রিমান্ড শেষে কারাগারে পরী মণির কস্টিউম ডিজাইনার

 


দি নিউজ লায়নঃ  পরী মণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিল আদালত।   আজ বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এই আদেশ দেন।   আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আলমগীর হোসেন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আসামি জিমিকে তিন দিনের রিমান্ড শেষে ফের পাঁচ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। 


আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ড আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।   এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে জিমিকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রাতে বনানী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।  


গত জুন মাসে পরী মণি অভিযোগ করেন, ঢাকা বোট ক্লাবে তাঁকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন কস্টিউম জিজাইনার জুনায়েদ করিম জিমি। তখনই গণমাধ্যমে জিমির নাম আলোচনায় আসে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.