তিন নারীর বন্ধুত্বের গল্প
দি নিউজ লায়নঃ পর্দায় আবার জমজমাট তিন নারীর বন্ধুত্বের গল্প তুলে ধরবেন বলিউড অভিনেতা ও নির্মাতা ফারহান আখতার। সিনেমার নাম ‘জি লে জারা’। আর তিন নারীর তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট। মঙ্গলবার প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের ২০ বছর পূর্তি উপলক্ষে এমনটাই ঘোষণা করলেন ফারহান।
জানা গেছে, ‘জি লে জারা’-এর শুটিং শুরু হবে ২০২২ সালে। সিনেমার গল্প লিখেছেন ফারহান এবং জোয়া। আর এই দুই ভাইবোনের সঙ্গে যোগ দিয়েছেন পরিচালক রিমা কাগতিও। এর আগে বন্ধুদের গল্প নিয়ে ‘দিল চাতা হ্যায়’ এবং ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ দুটি ছবিই বক্স অফিসে সফলতা পায়।

Post a Comment