২৩ আগষ্ট ধর্মঘটে স্বর্ন ব্যবসায়ীরা
দি নিউজ লায়নঃ স্বর্ন ব্যবসায়ীদের ওপর বিআইএস(বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস) -এর নতুন পদ্ধতি চাপানোর প্রতিবাদে দেশ জুড়ে এবার আন্দোলন ধর্মঘটে যাচ্ছেন স্বর্ন ব্যাবসায়ীরা ৷ প্রতিকী হিসেবে ২৩ আগষ্ট ২৪ ঘন্টা ব্যবসা বন্ধের ডাক দিয়েছেন স্বর্ন ব্যবসায়ীদের ৩৬০ টি সংগঠন ৷ মেদিনীপুর শহরে শনিবার সাংবাদিক সম্মেলনে জানালেন স্বর্ন ব্যবসায়ীরা ৷
২০০৬ সাল থেকে স্বর্ন ব্যবসায়ে স্বচ্ছতার স্বার্থে এক বিশেষ হলমার্কিং পদ্ধতি ছিল ৷ সেই পদ্ধতিতে নির্দিষ্ট নিয়মে সরকারি অনুমোদিত হলমার্কিং সেন্টার থেকে ল্যাবে পরীক্ষা করিয়ে নিজেদের লোগো মেরে জুয়েলারী বিক্রেতারা দোকানে মাল বিক্রি করতে পারতেন ৷ সম্প্রতি ২০২১ এর জুলাই মাস থেকে সেই পদ্ধতিতে পরিবর্তন এনেছে ৷ যার নাম দেওয়া হয়েছে এইচ ইউ আই ডি তথা হলমার্কিংইউনিক আইডেন্টিফিকেশন ৷ কেন্দ্রীয় সরকারএর পক্ষ থেকে বিআইএস পদ্ধতি তথা বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডরাডস নামক সংস্থা এই পরিবর্তনে বেশ কিছু নতুন নিয়ম এনেছে ৷
পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুয়েলার্স এসোসিয়েশনের সম্পাদক অর্চিত সাহা জানিয়েছে- এবার থেকে ল্যাবে পরীক্ষা করে গহনার ওজন গুনমান লাগানোর পরে সংস্থা কোনো সময়ে গহনায় ওজন বা কোনো খামতি দেখলে বিক্রেতার বিরুদ্ধে কড়া আইনী ব্যাবস্থা নেবে ৷ যা আগে ছিলনা ৷ দ্বিতীয়ত- এবার থেকে কোনো প্রস্তুতকারকের হলমার্ক লোগো লাগানো যাবেনা ৷ ল্যাব তাতে আধার নম্বরের মতো একটি ইউনিক আইডি লাগিয়ে দেবে ৷ ক্ষুদ্র জিনিস হলেও তাতে সেই নম্বর লাগাতে হবে ৷ তৃতীয়ত -এই পুরো পদ্ধতিগত কাজটি যতেষ্ঠ সময় সাপেক্ষ ৷ আগের পদ্ধতিতে যেখানে ৫ ঘন্টার মধ্যে প্রস্তুত কারকরা গহনা ল্যাব থেকে ফেরত পেতেন, এবার সেখানে ৫ দিনের বেশি সময় লাগছে ৷ -এমন একাধিক জটিলতা তৈরী হয়েছে ৷
তাঁদের আরও দাবি- কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মনোপলি শুরু করা হচ্ছে ৷ যেখানে এই পদ্ধতির দ্বারা ছোটো ও মাঝারি ব্যবসায়ীরা ক্ষতি গ্রস্ত হবেন ৷ কিন্ত লাভ পাবেন বড়ো কর্পোরেটররা ৷ এরই প্রতিবাদে ২৩ আগষ্ট দেশ জুড়ে স্বর্নশিল্পী ব্যবসায়ীরা ধর্মঘটে নামছেন ৷

Post a Comment