বিরোধিতা ভুলে সাহায্যের হাত বাড়াতে "দুয়ারে সরকার" শিবিরে সিপিআই(এম) নেতা - The News Lion

বিরোধিতা ভুলে সাহায্যের হাত বাড়াতে "দুয়ারে সরকার" শিবিরে সিপিআই(এম) নেতা

 


দি নিউজ লায়নঃ   রাজ্যসরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এলাকায় এলাকায় চলছে ""দুয়ারে সরকার"শিবির।আর তাতে উপচে পড়া ভীড়।"সাধারণ মানুষের সুবিধার জন্য শনিবার পানাগড় বাজার জুনিয়র হাই স্কুল প্রাঙ্গনে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ করার কাজে এগিয়ে আসতে দেখা গেল  সিপিআই(এমে)নেতা কর্মী-সমর্থকদের। কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা সিপিআই(এম) নেতা শেখ শামসুজ্জোহাসহ আরও বেশ কয়েকজন সিপিআই(এম)কর্মী আমজনতাকে সাহায্য করলেন ক্যাম্প এলাকায় বসে।সিপিআই(এম) নেতা শেখ শামসুজ্জোহা বলেন, সাধারণ মানুষের সুবিধার জন্যই তারা দুয়ারে সরকার ক্যাম্পে এসে ফর্ম ফিলাপ করছেন। তারা বিরোধী হলেও রাজ্য সরকারের একটা প্রকল্পের ফর্ম ফিলাপ করতে এগিয়ে এসেছেন যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয়।


"এই এলাকার সিপিআই(এম) নেতারা ""দুয়ারে সরকার ""ক্যাম্পে এসে প্রমান করলেন মানুষের ভালো হচ্ছে এমন কাজে তারা এগিয়ে এসেছেন।বিরোধিতার জন্যই কেবলমাত্র বিরোধিতা করা বিরোধীদের কাজ নয়। অপরদিকে সরকারি স্বাস্থ্যবিধি না মেনে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দিতে ভিড় জমান মহিলারা।


কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এদিন দুয়ারে সরকার ক্যাম্পে মহিলাদের উপচে পড়া ভিড় প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ-সভাধিপতি সমীর বিশ্বাস জানিয়েছেন সাধারণ মানুষের উৎসাহের জন্য ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে উঠছে না তবে তারা করোনার বিধিনিষেধ মানার জন্য সাধারণ মানুষের কাছে প্রচার করছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.