বাইসনের হামলায় জখম ৩ - The News Lion

বাইসনের হামলায় জখম ৩

 


দি নিউজ লায়নঃ কোচবিহারের মাথাভাঙ্গা মহাকুমার চ্যাংড়াবান্ধা এলাকায় মঙ্গলবার সকালে লোকালয়ে ঢুকে পড়ে একটি বাইসন। দীর্ঘদিন থেকেই এই এলাকায় বাইসনের ঘোরাঘুরি বেড়েছে বলে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে। মঙ্গলবার সকাল থেকে বাইসনের হামলায় তিনজন আহত হয়েছে বলে সূত্রের খবর। পরবর্তীতে বনদপ্তর আধিকারিকরা এসে স্থানীয় এক পুকুর থেকে বাইসনটিকে উদ্ধার করে চিলাপাতা অভয়ারণ‍্যে নিয়ে যায়।


 বনদফতরের বক্তব‍্য, যে এলাকায় বাইসন ঢুকেছে সেটি জঙ্গল লাগোয়া। এর আগেও একাধিক বার বাইসনের হামলার ঘটনা ঘটেছে। গ্রায়বাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি বনকর্মীদের ও প্রস্তুত থাকতে বলা হয়েছে। যারা জখম হয়েছেন তাদের ক্ষতিপূরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.