ঘাটালের চালু হল দুয়ারে ডাক্তার পরিষেবা
দি নিউজ লায়নঃ ঘাটালের বিস্তীর্ণ এলাকা এখনো জলের তলায় ।যার ফলে বহু মানুষকে উঁচু জায়গায় ও পাকা বাড়ির ছাদে আশ্রয় নিতে হয়েছে। যার ফলে মানুষ অসুস্থ হয়ে পড়লেও তাদের নৌকোয় করে হাসপাতালে নিয়ে আসা সম্ভব হচ্ছে না ।তাই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা প্রশাসন,পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দফতরের উদ্যোগে মঙ্গলবার থেকে ঘাটালের জল বন্দি মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য দুয়ারে ডাক্তার পরিষেবা কর্মসূচি শুরু করা হয়।
স্পিড বোটে প্রয়োজনীয় ঔষধ পত্র নিয়ে ডাক্তার, নার্স ,স্বাস্থ্যকর্মী দের নিয়ে চিকিৎসকদের প্রতিনিধিদল জলবন্দি এলাকায় গিয়ে মানুষদের চিকিৎসা করে তাদের হাতে প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেন। এভাবেই যতদিন ওই এলাকায় জল থাকবে ততদিন বাড়ি বাড়ি গিয়ে এবং ত্রান শিবিরে গিয়ে চিকিৎসা পরিষেবা চালিয়ে যাবেন ডাক্তার বাবুরা বলে জানালেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। ঘাটাল মহকুমা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ঘাটালের বানভাসি এলাকার বাসিন্দারা। মঙ্গলবার দুয়ারে ডাক্তার পরিষেবা চালু হওয়ায় খুশি ঘাটাল ব্লকের জলবন্দি বিস্তীর্ণ গ্রামের বাসিন্দারা।

Post a Comment