লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দেওয়ার জন্য দুয়ারে সরকার এর শিবিরে প্রচুর মহিলাদের ভিড় - The News Lion

লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দেওয়ার জন্য দুয়ারে সরকার এর শিবিরে প্রচুর মহিলাদের ভিড়

 


দি নিউজ লায়নঃ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় দুয়ারের সরকারের শিবিরে এসে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম তুলে জমা দিচ্ছেন মহিলারা। শুক্রবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া হাইস্কুলে ও আমডিহা প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকারের শিবিরের মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শিবির আসা মহিলাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল । 


মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান  মহাসিশ মাহাতো বলেন লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম নেওয়ার ও জমা দেওয়ার জন্য ভোর থেকেই বহু মহিলা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ানোর জন্য আবেদন করা হয়েছে। শিবিরে আসা মহিলারা যাতে কোনো বিপদের মধ্যে না পড়েন তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছিল। সেই সঙ্গে স্বেচ্ছাসেবকরা শিবিরে আসা মহিলাদের যাবতীয় সহযোগিতা করেন। 


ওই শিবিরগুলিতে তে  আসা মহিলারা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী। তাই তিনি লক্ষীর ভান্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছেন। সেই জন্য শিবিরে আসা মহিলারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান। দুয়ারে সরকার শিবিরের সামনে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে লোক শিল্পীরা গান করেন ।তারা শিবিরে আসা প্রতিটি মানুষকে মনোরঞ্জন দেওয়ারও চেষ্টা করেন । যার ফলে প্রচুর ভিড় হওয়া সত্বেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.