জেগে উঠেছে মেরাপি আগ্নেয়গিরি - The News Lion

জেগে উঠেছে মেরাপি আগ্নেয়গিরি

 


দি নিউজ লায়নঃ  ইন্দোনেশিয়ার ২০১০ সালে মেরাপির ভয়াবহ অগ্ন্যুৎপাতে অন্তত সাড়ে তিন শ মানুষের মৃত্যু হয়। এখন আবারও পুরোপুরি সক্রিয় হয়ে উঠেছে ইন্দোনেশিয়ার ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপে অবস্থিত আগ্নেয়গিরিটি।  গত কয়েক সপ্তাহ ধরেই একটু একটু করে সক্রিয় হচ্ছিল মেরাপি পর্বত। এখন মেরাপি থেকে থেমে থেমে লাভা বেরিয়ে আসছে, গ্যাস নির্গত হচ্ছে। আশপাশের বেশ কয়েকটি গ্রামের আকাশ ধোঁয়া ও ছাইয়ে ঢেকে গেছে বলে জানিয়েছে ইয়োগিয়াকার্তা শহরের আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক বিপর্যয় নিয়ন্ত্রণ কেন্দ্র। 


সূতের খবর, গত কয়েক মাসে বেশ কয়েকবার লাভা ও গ্যাস নির্গত হয়েছে মেরাপির গিরিমুখ থেকে। তবে রোববার অন্তত সাতবার মেরাপি পর্বত থেকে অগ্ন্যুৎপাত হয়েছে। পাথর, কাদামাটি, লাভা আর গ্যাসের মিশ্রিত পাইরোক্লাস্টিক দ্রুত গতিতে নেমে আসছে পাহারের দক্ষিণ-পশ্চিমে সমতলের দিকে। স্থানীয়রা জানান, কয়েক কিলোমিটার দূর থেকেও উদগীরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। তবে হতাহতের খবর মেলেনি। 


 মেরাপির উর্বর ঢাল অঞ্চলের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের গিরিমুখ থেকে পাঁচ কিলোমিটার দূরে থাকার নির্দেশ দিয়েছে ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব ও আগ্নেয়গিরি গবেষণা সংস্থা। লাভার স্রোত বিপজ্জনক হয়ে ওঠে কি-না, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.