বিকেলের টিফিনে বানিয়ে ফেলুন গরম গরম চিকেন মোমো
দি নিউজ লায়নঃ
উপকরণ :
ময়দা ২ কাপ,
তেল ২ টেবিল চামচ,
মুরগির কিমা দেড় কাপ,
রসুন বাটা ১ টেবিল চামচ,
আদা কুচি ৩ চা চামচ,
পেঁয়াজ কুচি দুটি,
নুন স্বাদমতো,
সয়াসস ২ চা চামচ,
গোলমরিচ গুঁড়ো আধ চা চামচ,
লেবুর খোসা কুচি আধ টেবিল চামচ,
সয়াবিন তেল পরিমাণমতো।
সসের জন্য :
সয়াসস আধ কাপ,
ভিনেগার আধ কাপ,
কাঁচালঙ্কা কুচি,
সমপরিমাণ সস ও ভিনেগার নিয়ে তাতে দুতিনটি কাঁচালঙ্কা কুচি দিয়ে দিন।
প্রণালি :
ময়দার সঙ্গে আধা চা চামচ লবণ ও তেল মিশিয়ে ময়ান দিন। পরিমাণমতো জল মিশিয়ে ময়ান দিন এবং নরম খামির তৈরি করুন। ঠিকমতো ময়ান হলে হাতে কোনো ময়ান বা খামির লেগে থাকবে না। কিমার সঙ্গে পেঁয়াজ, আদা ও রসুন কুচি, সয়াসস, লবণ ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে মেখে নিন। ভালো ফ্লেভারের জন্য লেবু দিতে পারেন (না দিলেও চলবে)। ময়দার খামির থেকে ছোট ছোট করে গোলাকার ভাগ করুন। প্রতিটি গোলা হাতের তালুতে নিয়ে মসৃণ করে বলের আকৃতি করে হাতের সাহায্যে পছন্দ মতো শেপ বা আকৃতি দিন। খেয়াল রাখতে হবে যেন রুটির মধ্যখানটা ভারী হলেও ধার পাতলা থাকে। রুটির মাঝখানে ১ টেবিল চামচ করে পুর দিয়ে অর্ধেকটা মুড়ে দিন।ওভেনে স্টিমারে জল প্রথমে ২-৩ মিনিট গরম করে নিন। স্টিমারের পরের লেয়ার বসিয়ে তাতে হালকা করে তেল ব্রাশ করে নিন। যাতে মোমো স্টিমা রের সঙ্গে লেগে না যায়। এরপর কয়েকটি মোমো দিয়ে ঢেকে দিন। ওভেনে হিট বাড়িয়ে ১০-১৫ মিনিট স্টিম করে নামিয়ে সাজিয়ে সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

Post a Comment