সময় সীমা পেরতেই অবৈধ নির্মাণ ভাঙলো প্রশাসন
দি নিউজ লায়নঃ হাসপাতালের চত্ত্বরে যানজট নিত্যদিনের সমস্যা। যানজটের সমস্যার সুরাহা করতে বারবার প্রশাসনকে আসতে হয়েছে হাসপাতাল চত্বরে। উল্লেখ্য এক সপ্তাহ আগেই প্রশাসনের পক্ষ থেকে চিঠি করে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সপ্তাহ পার হলেও বেআইনি নির্মাণ না সরানোর ফলে প্রশাসনের পক্ষ থেকেই বেআইনি নির্মাণ ভাঙা হলো। প্রথমে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অবৈধ নির্মাণ নিজের থেকেই সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার হয়।
তারপরই প্রশাসনের পক্ষ থেকে আনা জেসিবি দিয়ে অবৈধ নির্মাণ ভাঙতে শুরু করা হয়। এদিন অবৈধ নির্মাণ ভাঙতে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা, ডেপুটি ম্যাজিস্ট্রেট খেশং ভুটিয়া, এসডিপিও সুরজিৎ মন্ডল, মাথাভাঙার আইসি বিনোদ গজমের, পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা। মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা জানান যানজটের জন্য সমস্যায় পড়তে হয় রোগীদের।
অপরদিকে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে রোগী নিয়ে হাসপাতালের ভিতর প্রবেশ করতে এবং বের হতে সমস্যায় মুখে পড়তে হয়। ৭ দিন আগে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল বেআইনি নির্মাণ ভেঙে ফেলার জন্য। আজ তার সময়সীমা পার হতেই নির্দেশ মত প্রশাসনের পক্ষ থেকে বেআইনি নির্মাণ গুলি ভেঙে দেওয়া হয়।
পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান জানান ভবিষ্যতে আবার যেন বেআইনি নির্মাণ না গড়ে ওঠে তার জন্য লাগাতর নজরদারি চালাবে পৌরসভা।

Post a Comment