বিজেপি কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের
দি নিউজ লায়নঃ মঙ্গলবার তুফানগঞ্জ ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ কর্মধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল। এদিন মহকুমা শাসকের দপ্তরে লিখিত ভাবে অনাস্থা প্রস্তাব পেশ করা হয়। ভাজপা নেতা তথা কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ উজ্জ্বল বসাক দীর্ঘদিন ধরেই কৃষি ও সেচ স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক এড়িয়ে যাচ্ছেন। যখন কর্মদক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তখন তিনি তৃণমূলের ছিলেন। পরবর্তীতে দল বদল করে বিজেপিতে চলে যান। তারপর থেকেই তিনি কার্যত বেপাত্তা।
পঞ্চায়েত সমিতির কোন মিটিং কিংবা সিদ্ধান্ত তিনি অংশগ্রহণ করেন না বলে অভিযোগ। বৈঠকে উপস্থিত না হওয়ার কারণে অনেক কাজেরই অসুবিধা হচ্ছিল। সে কারণেই এদিন তার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। প্রসঙ্গত, তুফানগঞ্জ এর কর্মী সভা থেকে উৎপল বসাকের বিরুদ্ধে অনাস্থা আনার কথা ঘোষণা করেন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। তাই আজ এই অনাস্থা প্রস্তাব নিয়ে আসা হয়েছে।
যদিও উজ্জ্বল বসাক কোন মন্তব্য করতে চাননি। এ প্রসঙ্গে জেলা তৃণমূলের বক্তব্য পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে রয়েছে যার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে তিনি নিজেও তৃণমূলের টিকিটে ভোটে জিতে ছিলেন পরে সুবিধাবাদী রাজনীতি করে ভাজপায় যোগ দেন। দীর্ঘদিন ধরে তিনি গুরুত্বপুর্ণ সমস্ত বৈঠক এড়িয়ে যাচ্ছেন এতে সার্বিকভাবে উন্নয়ন ব্যাহত হচ্ছে তাই তাকে পদ থেকে সরানোর জন্য অনাস্থা পেশ করা হয়েছে এবং আশা করা হচ্ছে এই অনাস্থা প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যাবে।

Post a Comment