"বন্যপ্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইন"
দি নিউজ লায়নঃ ভারতবর্ষ হয় প্রাণী জগৎ ও জীববৈচিত্র্যের জন্য পৃথিবীখ্যাত। বনের প্রাণীরা সুন্দর কিন্তুু কাঙ্কিত বন যদি না থাকে তবে এদের আবাস মিলবে কোথায়? আর আবাস না থাকলে তাঁদের জীবন যাপন ঘটবে কি ভাবে? বন হচ্ছে জীবজন্তু দের থাকার জায়গা। বন আছে বলেই জীবজন্তুরা বেচেঁ আছে। বন শুধু গাছপালা রক্ষা করে না, জীবজন্তুদের আশ্রয় দেয়। বনের গাছপালা ও প্রাণী কৃত্রিম ও প্রাকৃতিকভাবে আজ সংকটের মুখে।
পরিবেশ হচ্ছে আমাদের বসবাস করার জায়গা। বন হচ্ছে প্রাণীদের সুরক্ষিত আশ্রয়। বন ও প্রাণীদের রক্ষাকরার দায়িত্ব আমাদের। কিন্তু শিকারীরা শিকার করার জন্য এই বন আর প্রাণীদের আঘাত করে। শিকার করা বেআইনি কিন্তুু শিকারীরা এটা নিয়ে ব্যাবসা আরম্ভ করে দিয়েছে। এই শিকারীদের হাত থেকে বন ও প্রাণীদের বাঁচাতে আমদের ভারত সরকার Act 1972 পাস করে। এই আইন দ্বারা বন ও প্রাণীদের সুরক্ষীত করা হয়ে থাকে, শিকারীরা যাতে বন ও প্রাণীদের কোনো কিছুই নিয়ে ব্যাবসা না করতে পারে তার জন্য এই আইন চালু করা হয়েছে।
বন্যপ্রাণীদের শিকারের হাত থেকে রক্ষা করতে ভারত সরকার অনেক কর্মসুচী গ্ৰহন করা হয়েছে। আমাদের সবার দায়িত্ব সচেতন হওয়া। সরকারের কর্মসূচী যাতে ঠিক ভাবে পালন করা যায় তার ব্যাবস্থা করা হয়েছে। আমাদের দায়িত্ব বন ও প্রাণীদের রক্ষা করা। এই কর্মসূচী পালন করা আমাদের দায়িত্ব। প্রাকৃতির সুন্দর্য রক্ষা করা এবং পরিবেশকে সুন্দরভাবে রাখা আমাদের প্রতি নাগরিকের অধিকার। সরকারি এবং বেসরকারি উপায়ে বর্তমানে এই বন্যপ্ৰাণী রক্ষা করার চেষ্টা করে চলেছে। ' The Wild Life Protection Act 1972 ' এই ধারা দ্বারা কেউ যদি অপরাধি প্রমান হয় তাহলে তার জেল ও জরিমানা দুটোই প্রযোজ্য। প্রাকৃতিকে রক্ষা করা এবং সুন্দর্য বজায় রাখা আমাদের একান্তভাবে কার্ম।

Post a Comment