১৪ বছরের নাবালিকাকে ধর্ষনের অভিযোগ ৬৭ বছরের এক ব্যাক্তির বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ গোপালনগর থানার নওদা গ্রামে ১৪ বছরের নাবালিকাকে ধর্ষনের অভিযোগ উঠল প্রতিবেশী ৬৭ বছরের এক ব্যাক্তির বিরুদ্ধে।রবিবার রাতেই সন্তান প্রসব করেছেন ঐ নাবালিকা।নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রতিবেশী বৃদ্ধকে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতের নাম সাইফুল্লা মুন্সি মন্ডল। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে গোপালনগর থানার পুলিশ।
স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা গেছে গোপালনগরের নওদা গ্রামের বাসিন্দা সাইফুল্লা মুন্সি মন্ডল তার নাতনি সম ১৪ বছরের প্রতিবেশী নাবালিকাকে নানা প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষন করে।বিষয়টি জানাজানি করলে নাবালিকাকে প্রানে মারার হুমকিও দিয়েছেন বলেই অভিযোগ সাইফুল্লার বিরুদ্ধে।হুমকির ভয়ে নাবালিকা পরিবারের কাছে বিষয়টি চেপে গিয়েছিলেন।পরবর্তীতে নাবালিকা সন্তান সম্ভবা হয়ে পড়েন।
পরিবারের লোকজন আন্দাজ করে মেয়ের কাছে জানতে চেয়েছিলেন।কিন্তু ভয়ে সেকথা স্বীকাকরে নি নাবালিকা।শেষে রবিবার রাতে বনগাঁ হাসপাতালে সন্তান প্রসব করেন ঐ নাবালিকা। এরুপরেই সামনে আসে প্রতিবেশী সাইফুল্লা মুন্সি মন্ডলের নাম। রবিবার রাতেই নির্যাতিতা নবালিকার মা গোপালনগর থানায় ধর্ষনের লিখিত অভিযোগ দায়ের করেন।
গোপালনগর থানার পুলিশ জানিয়েছে নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে সাইফুল্লা মুন্সি মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফুল্লার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ । ধৃতকে এদিন বনগাঁ আদালতে তোলা হলে পুলিশি হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক। নাবালিকার মায়ের দাবি মেয়েকে ধর্ষণ করা হয়েছে । পাড়া-প্রতিবেশী হিসেবে সাইফুল্লা দাদু সম্পর্কে হন।উনি এত বড় সর্বনাশ করবেন জীবনেও ভাবতেও পারিনি । ওনার কঠোর শাস্তি চাই। ফাঁসি চাই।

Post a Comment