বিমান হামলায় নিহত ২৫৪ তালেবান যোদ্ধা - The News Lion

বিমান হামলায় নিহত ২৫৪ তালেবান যোদ্ধা

 


দি নিউজ লায়নঃ   আফগানিস্তান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সের (এএনডিএসএফ) বিমান হামলায় ২৫৪ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯৭ জন। রবিবার টুইট বার্তায় তথ্যটি জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।  টুইটার পোস্টে বলা হয়েছে, শনিবার থেকে রোববার– ২৪ ঘণ্টায় দেশের গজনি, কান্দাহার, হেরাত, ফারাহ, সমানগান, জওজান, তাখার, হেলমান্দ, বাঘলান, কুন্দুজ, কাবুল ও কাপিসা প্রদেশে বিমান হামলা চালিয়েছে এএনডিএসএফ। 


এতে নিহত হয়েছেন তালেবানের ২৫৪ সদস্য। তা ছাড়া আহত হয়েছেন আরও ৯৭ জন।  এদিকে একই সময়ে আফগানিস্তানের দ্বিতীয় প্রধান শহর হিসেবে পরিচিত কান্দাহারের তালেবান ঘাঁটিগুলোতে বিমান হামলা করেছে এএনডিএসএফ। ভয়াবহ সেই হামলায় ১০ জনেরও বেশি তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। রোববার পৃথক টুইট বার্তায় হামলার ভিডিও প্রকাশ করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। 


 গত প্রায় ৪৮ ঘণ্টা ধরে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ তিন শহর হেরাত, লস্কর গাহ ও কান্দাহারে তুমুল লড়াই চলছে আফগান সামরিক বাহিনী এএনডিএসএফের সদস্য ও তালেবান বিদ্রোহীদের মধ্যে। তার মধ্যেই এই দুটি টুইট করল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।   রোববার আফগানিস্তানের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিপরিষদের বৈঠক ছিল। ভার্চুয়াল সেই বৈঠকে বক্তব্য দেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। বক্তব্যে আফগানিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করেন, আগামী ছয় মাসের মধ্যে তালেবান সদস্যদের চূড়ান্তভাবে পরাজিত করা সম্ভব হবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.