যৌন কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করলেন গভর্নর অ্যান্ড্রু কুমো - The News Lion

যৌন কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করলেন গভর্নর অ্যান্ড্রু কুমো

 


দি নিউজ লায়নঃ  যৌন কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করলেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো । ১১ জন মহিলাকে কুমোর যৌন হয়রানি করার বিষয়টি তদন্ত প্রতিবেদনে উঠে আসার পর চাপের মুখে তিনি পদত্যাগ করেন। সূত্র মারফৎ এই তথ্য জানা যায়।  জানা গিয়েছে কুমোর পদত্যাগ কার্যকর হবে ১৪ দিনের মধ্যেই। ক্ষমতা তখন চলে যাবে লেফটেনেন্ট গভর্নর ক্যাথির হাতে।  কুমো বলেন, “সরকারকে শাসনকাজে ফিরিয়ে দেওয়া এবং একাজে আমার সহায়তা করার সবচেয়ে ভাল পন্থা হচ্ছে ক্ষমতা থেকে আমার সরে দাঁড়ানো।” 


 নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লাটিশিয়া জেমস গত ৩ অগাস্টে কুমোর বিরুদ্ধে তার পাঁচ-মাসের তদন্ত প্রকাশ করেন। এরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ অন্যান্যরা কুমোর পদত্যাগের দাবি তুললে চাপে পড়েন তিনি।  লাটিশিয়া জেমসের ১৬৮ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে যে, অ্যান্ড্রু কুমো সরকারি কর্মীসহ ১১ জন মহিলাকে জড়িয়ে ধরা, চুমু দেওয়া, অশালীন মন্তব্য করাসহ এমনসব আচরণ করেছেন যাতে অঙ্গরাজ্য ও ফেডারেল আইন লঙ্ঘিত হয়েছে। 


তবে প্রতিবেদনটি প্রকাশের পর কুমো অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, তিনি ভুল কিছু করেননি।  তবে জেমসের এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে কুমোর বিরুদ্ধে স্থানীয় কৌসুলিদের অপরাধ তদন্ত শুরু হওয়ার পাশাপাশি ম্যানহাটন, উয়েস্টচেস্টার, নাসাউ ও আলবানি কাউন্টির জেলা অ্যাটর্নির কার্যালয়ের আলাদা তদন্ত পক্রিয়ায়ও চলছে।  এ পরিস্থিতির মধ্যেই কুমো পদত্যাগ করলেন। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে অভিশংসন করা হত। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.