বন্ধ দরজার পিছনে Modi-Dhankhar-এর কী বিষয়ে কথা হল
দি নিউজ লায়নঃ বুধবার পার্লামেন্টে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল ধনকর। বন্ধ ঘরে দু’জনের মধ্য়ে বেশ কিছুক্ষণ বৈঠক হয়। যদিও এই দেখা করাকে নিতান্তই ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেছেন রাজ্যপাল। একুশের বিধানসভা ভোটের পর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল একাধিকবার দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন। তবে একবারও প্রধানমন্ত্রী নেরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর দেখা হয়নি।
বুধবার সংসদে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন জগদীপ ধনখড়। বন্ধ দরজার পিছনে দু’জনের কী বিষয়ে কথা হয়েছে যদিও তা জানা যায়নি। এমনকী, বাইরে এসে সেই বৈঠককে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি করেছেন জগদীপ ধনখড়ও। তবে রাজনৈতিক মহলে ওই বৈঠককে ঘিরে জল্পনা তুঙ্গে।

Post a Comment