চন্দ্রকোনা রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল
দি নিউজ লায়নঃ পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে প্রতিবাদ মিছিল করে পথসভা করল ব্লক তৃণমূল ছাত্র পরিষদ।এইদিন গোটা চন্দ্রকোনারোড প্রতিবাদ মিছিল পরিক্রমা করে। এই দিন এই প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ, ব্লক যুব তৃনমূলের সভাপতি সাগর মন্ডল, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মানস নায়েক, সহ-সভাপতি দেবু দাস সহ অন্যান্য ছাত্র পরিষদের সদস্যরা।
গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ বলেন ডিজেল-পেট্রোল ও রান্নার গ্যাসের দাম হু হু করে বাড়ছে। যার ফলে প্রতিটি জিনিসের দাম বাড়ছে ।তাই সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে। কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছেন। তাই মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পেট্রোল ও ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ এই প্রতিবাদী মিছিলের আয়োজন করেছিল। তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগ কে তিনি স্বাগত জানান ।
তিনি বলেন শুধু তৃণমূল কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনগুলি পেট্রোল ডিজেল এর মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করছে এবং আগামীতেও করবে। তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন যদি পেট্রোপণ্যের দাম কমানোর উদ্যোগ কেন্দ্রীয় সরকার গ্রহণ না করে তাহলে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন আগামী দিনে বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হবে।

Post a Comment