সাপের কামড়ে গুরুতর অসুস্থ এক যুবক - The News Lion

সাপের কামড়ে গুরুতর অসুস্থ এক যুবক

 


দি নিউজ লায়নঃ  বিলে মাছ ধরতে গিয়ে বাড়ি ফেরার পথে সাপের কামড়ে আক্রান্ত হল এক যুবক বর্তমানে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। ঘটনাটি শান্তিপুর ব্লকের নিকুঞ্জ নগর এলাকায়, পরিবারের কাছ থেকে জানা যায় আক্রান্ত যুবকের নাম সুজিত সিংহ। সোমবার সন্ধ্যা নাগাদ ওই এলাকার একটি বিল থেকে মাছ ধরে বাড়ি ফিরছিল ঠিক তখনই জমির আল দিয়ে হাটার সময় একটি সাপ সুজিত সিংহের পায়ে কামড়ে দেয়।


 ঘটনাস্থলে কষ্ট যন্ত্রণায় ছটফট করে সুজিত, এর পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের লোকজন। তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য, বর্তমানে শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন যুবক সুজিত সিংহ। যদিও সাপের বিবরণ অনুযায়ী কোন বিষাক্ত সাপ কামড় দিয়েছে তা এখনো পর্যন্ত নির্ধারণ করতে পারিনি আক্রান্ত যুবক। কিন্তু যুবকের মুখ থেকে সাপের কামড়ের কথা অনুযায়ী শান্তিপুর হাসপাতালের চিকিৎসকেরা ইতিমধ্যে চিকিৎসা শুরু করেছে ওই যুবকের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.