এজলাসের কাঠগড়ায় কান্নায় ভেঙ্গে পড়লেন পরী মণি - The News Lion

এজলাসের কাঠগড়ায় কান্নায় ভেঙ্গে পড়লেন পরী মণি

 


দি নিউজ লায়নঃ পরী মণি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম দীপুর ফের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত এ আদেশ দেন।    আদালতের আদেশের পর পরী মণি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিক ভাইয়েরা আপনারা তদন্ত করেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এরপর দায়িত্বরত পুলিশ সদস্যরা কড়া নিরাপত্তায় আদালত থেকে তাকে বের করেনেন।   


 এর আগে আদালতে তাদের হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।   পরী মণিকে দুপুর পৌনে দুইটার দিকে আদালতের এজলাসে হাজির করা হয়। শুনানির শুরুতে  রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন,পরী মণিকে মাদক কে দিলো, এ উৎস না জানলে দেশ থেকে মাদক নির্মুল হবে না। তার বাড়িতে কারা কারা এসে সেবন করতো তার তথ্য উদ্ধার করা দরকার; এ জন্য পুনরায় তাকে রিমান্ড নেওয়া প্রয়োজন।   


অপরদিকে পরী মণির আইনজীবী নীলাঞ্জনা বলেন,পরী মণি গত চারদিন এক পোশাকে রয়েছে। তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এ সময় পরি মণি এজলাসের কাঠগড়ায় কান্নায় ভেঙ্গে পড়েন। তখন তাঁর আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন।   জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, পরী মণি ইচ্ছা করে কাপড় পরিবর্তন করেনি, এটা তাঁর রাজনীতি। রাষ্ট্রপক্ষের এ বক্তব্যর পর আদালতে হাসির রোল পড়ে যায়। পরে আদালত উভয়পক্ষের শুনানি শেষে পরী মণি ও তাঁর সহযোগী দীপুর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।  


 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.