নোংরা আবর্জনা স্তুপে ফ্রেমবন্দি নেতাজি - The News Lion

নোংরা আবর্জনা স্তুপে ফ্রেমবন্দি নেতাজি

 


দি নিউজ লায়নঃ   অন্য আর পাঁচটা সাধারণ দিনের মতন গতকালও মতিগঞ্জ মোড়ে চায়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন নদীয়ার শান্তিপুর শহরের 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা যদু মাহাতো। হঠাৎই লক্ষ্য করেন বিসর্জন ঘাটের পাশে নোংরা আবর্জনা স্তুপের মধ্যে ফ্রেমবন্দি হয়ে পড়ে আছে কিছু একটা! আগ্রহবশত তা তুলে নিয়ে দেখেন! ভাঙা নয়! ছেঁড়া নয়, সুন্দর অবস্থায় ফ্রেমবন্দি অক্ষত নেতাজির ছবি। 


যদু মাহাতো বুকে তুলে নেন! সসন্মানে মর্যদার সাথেই তার কুঁড়ে ঘরেই ঠাকুরের সিংহাসনে প্রতিষ্ঠা করবেন বলে জানান আমাদের। তার প্রশ্ন  কে এমন আছেন! গতকাল শহিদদিবসের দিনে পরাধীন ভারত বর্ষ থেকে  আত্মবলিদান দিয়ে আমাদের স্বাধীনতা প্রদানকারী যুগপুরুষ নেতাজির প্রতিকৃতিও অবাঞ্ছিত মনে হয়! দেশ কোন পথে এগোচ্ছে ? আমাদের সমাজ থেকে আগামী প্রজন্ম কি শিখবে? বিসর্জনঘাটে সিসি ক্যামেরায় সংগ্রীহিত চিত্র থেকে আদৌ কি দোষীকে ধরা সম্ভব হবে? সে উদ্যোগ কেই বা নেবেন ব্যাস্ত সমাজে?

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.