নিখোঁজ যুবকের মোটরবাইক উদ্ধার, পাওয়া গেল না যুবককে - The News Lion

নিখোঁজ যুবকের মোটরবাইক উদ্ধার, পাওয়া গেল না যুবককে

 


দি নিউজ লায়নঃ  রাতভর এক যুবক নিখোঁজ থাকার পর শনিবার  বিকেল বেলা নাগাদ তার মোটরবাইক পাওয়া গেলেও,পাওয়া গেলো না ওই যুবকক। ওই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের মুনুনিয়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম মিলন মন্ডল, তার বয়স আনুমানিক ৩০ বছর,পেশায় রাজমিস্ত্রি।


স্থানীয় সূত্রে  আরো জানা গিয়েছে শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের বলে মোটরবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় মিলন।পাশাপাশি পরিবার এর সদস্য দের সে  বলে যায় তার কেউ খোঁজ করলে যেন বলা হয়  সে কাজে বেরিয়েছে।  শুক্রবার রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। এরপর শনিবার সকাল থেকে তার কোন খোঁজ না মেলায় খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারের সদস্য থেকে স্থানীয় মানুষজন। 


কিন্তু তার কোন খোঁজ পাওয়া যায়নি। এরপর শনিবার বিকেল বেলা নাগাদ বগড়ি রেল ট্রেশনের কিছুটা দুরে রেল ব্রিজ কাছে তার মোটরবাইক উদ্ধার হয়। তবে মিলনের কোন খোঁজ  পাওয়া যায় নি। মিলনের কোন খোঁজ না মেলায় তার পরিবারের পক্ষ থেকে শনিবার সন্ধায় গড়বেতা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। অভিযোগ পাওয়ার পর ওই ঘটনার তদন্ত শুরু করেছে গড়বেতা থানার পুলিশ। তবে ওই ঘটনায় তার পরিবারের সকলেই একেবারে হতাশ হয়ে পড়েছেন।সেই সঙ্গে ওই ঘটনার ফলে গড়বেতা থানার  মুনুনিয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.