মিনি এটিএম কার্ড রিডার যন্ত্র এপের মাধ্যমে কার্ড ক্লোন করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা বিহারে - The News Lion

মিনি এটিএম কার্ড রিডার যন্ত্র এপের মাধ্যমে কার্ড ক্লোন করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা বিহারে

 



দি নিউজ লায়নঃ  ম্যাগনেটিক স্ট্রিপ মিনি এটিএম  কার্ড রিডার যন্ত্র এপের মাধ্যমে কার্ড ক্লোন করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা বিহারে। এটিএমের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের সাহায্যের নাম করে কয়েক সেকেন্ডের মধ্যে তাদের এটিএম কার্ডের যাবতীয় তথ্য লুফে নিতো বিহারের প্রতারণা গ্যাংয়ের দুষ্কৃতিরা। শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের সহায়তায় প্রধাননগরের থানা এলাকার একটি হোটেল থেকে গা ঢাকা দিয়ে থাকা গ্যাংয়ের তিন দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো বিহার পুলিশ। 


ধৃতদের নাম রাহুল কুমার, সানি কুমার, রাজীব রাজ। অত্যাধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করেই এই পুরো প্রতারণা চক্র চালাতো এই গ্যাং। ৯জুলাই এক অভিযোগের পর বিষয়টি নজরে আসে বিহারের দাঁড়ভাঙা থানার পুলিশের। গ্যাংয়ের একজনকর গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের সূত্র ধরেই তদন্তে অন্য এই তিন দুষ্কৃতির নাম সামনে আসে। অপরপ্রান্তের ব্যক্তির কিছু বুঝে ওঠার আগেই হাতের তালুতে থাকা মাত্র কয়েক সেন্টিমিটার দৈর্ঘ্যের ডিএক্স ৫ আধুনিক মিনি ম্যাগনেটিক স্ট্রিপ কার্ড রিডার যন্ত্রের মাধ্যমে ব্যক্তির এটিএম কার্ড স্যুয়াইপ করে যাবতীয় তথ্য সংগ্রহ করে তৈরি করে ফেলা হতো ক্লোন কার্ড। 


বিহার পুলিশ সূত্রে জানা যাচ্ছে যন্ত্রটি ব্লুটুথের মাধ্যমে স্মার্ট ফোনে থাকা একটি এপের সঙ্গে সংযুক্ত থাকে। কার্ড রিডার যন্ত্রে কোনো এটিএম কার্ড স্যুয়াইপ করলেই তৎক্ষণাৎ ওই এপে যাবতীয় কার্ডের তথ্য পৌঁছে যায় এবং সে ডেটা সংগ্ৰহ করে রাখে এপে। এরপর অপরিচিত ব্যক্তিদের কার্ডের সংগ্রহীত তথ্য দিয়ে এটিএম কার্ড ক্লোন করে ব্যাক্তির অজান্তেই তার ব্যাংক খাতে থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় প্রতারণা চক্রের দুষ্কৃতীরা। বিহারের দাঁড়ভাঙা থেকে এই গ্যাংয়ের একজনকে গ্রেপ্তারের পাশাপাশি প্রায় ৮লক্ষ টাকা তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়। 


জিঙ্গাসাবাদে গ্যাংয়ের আরও তিনজনের হদিস পায় পুলিশ। এরপরই তাদের লোকেশন ট্যাক করে শিলিগুড়িতে পৌঁছায় বিহার পুলিশ। শনিবার বিহার পুলিশ প্রধাননগর থানা এলাকার একটি হোটেল থেকে গ্যাংয়ের বাকি তিনজনকে গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত করা হয় একটি গাড়িও নগদ অর্থ। বিহার পুলিশের তদন্তকারী আধিকারিকেরা জানান শুক্রবার তারা শিলিগুড়িতে এসেছিল,মূলত এই কার্ড ক্লোন যন্ত্রের ও তাদের ব্যবহৃত ইজি এমএসআর সফটওয়্যারটি ক্রয় করতে এসেছিল তারা। শিলিগুড়িতে একটি বড় ঘাঁটি রয়েছে বলেই মনে করা হচ্ছে। যন্ত্র ও সফটওয়ার মজুদ রয়েছ অসাধু ব্যক্তিদের কাছে। এদিন শিলিগুড়ি মহকুমা আদালত থেকে ধৃতদের ট্রানজিট রিমান্ডে বিহারে নিয়ে যাওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.