দিবালোকে দুই নাবালিকা ছাত্রীকে অপহরণের চেষ্টা
দি নিউজ লায়নঃ দিনে দুপুরে অপহরনের চেষ্টা দুজন নাবালিকা ছাত্রী কে। পেছন থেকে হাতুড়ি দিয়ে অাঘাত করে অপহরণের চেষ্টা। হাতুড়ির অাঘাতে কাকলি মাহাতর হাতে এবং হরিপ্রিয়া মাহাতর মাথায় গুরুতর চোট লাগে। তাদের সাঁকরাইলের ভাঙাগড় হাসপাতালে চিকিৎসা করানো হয়। সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার সকালে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের নিশ্চিন্তা গ্রামের বাড়ি থেকে জটিয়া গ্রামে টিউসন পড়তে অাসছিলো দুই বান্ধবী। নিশ্চিন্তা গ্রাম থেকে জটিয়া গ্রামের দূরত্ব তিন থেকে চার কিলোমিটার। আর সেই রাস্তার মাঝে অনেকটা জঙ্গল এবং কাজুবাগান পড়ে। এলাকাটা বেশ কিছুটা নির্জন। অার সেই সুযোগই নিয়েছে দুষ্কৃতীরা। তবে ঘটনাটা তাদের টিউশন স্থল থেকে কাছে হওয়ায় তাদের চিৎকারে বাকি ছাত্র ছাত্রী ও টিচাররা বেরিয়ে এলে দুষ্কৃতিরা দ্রুত পালিয়ে যায়।
কাকলি মাহাত জানায়, তারা রোজ ই দুই বান্ধবী গল্প করতে করতে টিউশন পড়তে অাসে। শনিবার হঠাৎ করেই পেছন থেকে তাদের উপর এভাবে হামলা হয়। ঘটনার পর এলাকায় অাতঙ্ক ছড়িয়েছে। সাঁকরাইল থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ওই ঘটনার তদন্ত শুরু করেছে। এর আগে ওই এলাকায় এই ধরনের ঘটনা ঘটেনি বলে স্থানীয় বাসিন্দারা জানান। যার ফলে শনিবারের ওই ঘটনার পর ওই এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন বলে তারা জানান।

Post a Comment