রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র গোপালনগর এলাকায় - The News Lion

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র গোপালনগর এলাকায়

 


দি নিউজ লায়নঃ   বেসরকারি নার্সিং হোম এর বিরুদ্ধে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে রবিবার ব্যাপক উত্তেজনায় রণক্ষেত্রে চেহারা নিলো মুর্শিদাবাদের সীমান্তবর্তী গোপালনগর এলাকা।বিশাল পুলিশবাহিনী উত্তেজিত জনতাকে সামাল দিতে ছুটে এসে এসে গোটা নার্সিংহোম কে ঘিরে ফেলে। চিকিৎসার গাফিলতির অভিযোগে মৃত ঐ  রোগীর নাম আকলিমা বিবি।স্থানীয় সূত্রে জানা যায়,মৃতা দফরপুরের বর্তমান বাসিন্দা। 


প্রসঙ্গত দিন কয়েক আগে গোপালনগরের গ্রীন ভিউ নামের ওই ঝাঁ-চকচকে বেসরকারি নার্সিং হোমে গলব্লাডারে পাথর অপারেশন হয় ঐ গৃহবধূর। সেক্ষেত্রে মৃতার স্বামী জিয়াউল শেখের অভিযোগ, তার স্ত্রীর  গলব্লাডার অপারেশনেরপরে চিকিৎসার পরে শরীরে পোস্ট সার্জারি সমস্যা দেখা দেয়। তারপর থেকে টানা কয়েকদিন ধরে কোনো চিকিৎসক একবারের জন্যও দেখার জন্য দেখতে আসেন নি রোগীকে। উল্টে তাকে বেডে ফেলে রাখা হয়। রোগিণীকে রেখে যাওয়া হয় নার্সদের উপর দায়িত্ব দিয়ে।


 তারপর এই আচমকা আমার স্ত্রীর এইভাবে মর্মান্তিক মৃত্যু ঘটে নার্সিংহোমের গাফিলতি তে"। এরপরই আকলিমার মৃত্যুর খবর পেয়ে তারা আত্মীয়-পরিজন থেকে শুরু করে গ্রামের শতাধিক মানুষ ওই নার্সিংহোম চত্বরে এসে হাজির হয় প্রতিবাদ জানাতে। এরপর এই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে তুলকালাম বিবাদ বাধে মৃতার পরিবারের সদস্যদের। অভিযুক্ত চিকিৎসক ও নার্সিংহোম এর মালিকের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত রোগীর পরিবার আত্মীয় ও প্রতিবেশীরা। এর পরেই হাতাহাতি শুরু হয়ে যায়।


নার্সিংহোম কর্তৃপক্ষের লোকজন ও রোগীর পরিবারের ওপর চড়াও হয় বলে অভিযোগ।এরপরই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। এমন সময় পরিস্থিতি বুঝে নার্সিংহোমের স্বাস্থ্যকর্মীরা এলাকা ছেড়ে পালায়। নার্সিংহোমের মালিক আক্তারুল শেখ যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেন,"আমরা সমস্ত রকম চেষ্টা করেছিলাম ওই রোগিনীকে বাঁচানোর জন্য কিন্তু কোন কারণে হয়তো বাঁচানো যায়নি"। যদিও নার্সিংহোম মালিক চিকিৎসক না থাকায় বিষয়টি পুরোপুরি এড়িয়ে যান কোন রকম উত্তর না দিয়েই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.