যাত্রা শুরুর চারদিনের মাথায় ফের থমকে গেল টয়ট্রেন - The News Lion

যাত্রা শুরুর চারদিনের মাথায় ফের থমকে গেল টয়ট্রেন

 


দি নিউজ লায়নঃ  যাত্রা শুরুর চারদিনের মাথায়  ফের থমকে গেল টয়ট্রেন।পাহাড় ধসের মুখে যাত্রী নিয়ে মাঝপথ থেকেই ফিরতে হলো  রবিবার নিউজলপাইগুড়ি থেকে দার্জিলিং গামী খেলনা ট্রেনকে। রবিবার বন্ধ থাকছে নিউজলপাইগুড়ি-দার্জিলিং গামী টয়ট্রেন পরিষেবা। গত বুধবার দীর্ঘ দেড় বছরের জড়া কাটিয়ে সমতল থেকে পাহাড়ের বাঁক নেয় খেলনাগাড়ি। আর এর মাঝেই চারদিনের মাথায় পাহাড় ধসের জেরে ফের থমকে গেলো পরিষেবা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর এম নারজেনারী জানান পাহাড় ধসের জেরে শনিবার নিউজলপাইগুড়ি -দার্জিলিং গামী টয়ট্রেনকে মাঝথেই থামতে হয়। রংটং স্টেশন থেকে পুনরায় যাত্রী নিয়ে এনজেপি ফিরে যায় খেলনা ট্রেন। তিনি জানান ভারী বৃষ্টিপাতের জেরে পাহাড়ে প্রায়শই ধসের ঘটনা ঘটছে। এদিন  তিনধরিয়া ওয়ার্কশপ ও তিনধরিয়া স্টেশনের মাঝামাঝি জায়গাতে বড় ধস নামে। 


ন্যারোগেজ লাইনের ওপর হুড়মুড়িয়ে পড়ে একের পর এক পাথরের বিশাল চাই। যার জেরে রংটং স্টেশন থেকে ফিরতে হয় টয়ট্রেন কে। রবিবার লাইনের ওপর থেকে তা সরানোর কাজ চলবে। তাই রবিবারও টয়ট্রেনের সমস্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ন্যারোগেজ লাইনের ওপর প্রচুর পাহাড় ধসে পাথরের চাই পড়ে রয়েছে তা সরাতে কিছুটা সময় লাগবে। রবিবার বন্ধ রাখা হয়েছে তবে বন্ধের সময়সীমা বাড়তে পারে কিনা তা এখনই বলা সম্ভব নয়। লাইন সম্পূর্ণ পরিষ্কার যা হওয়া পর্যন্ত কোনোমতেই টয়ট্রেন চলাচল করতে পারবে না। পাশাপাশি  তিনি জানান আরো দু জায়গায় রংটং ও  তিনধরিয়া এর মাঝেও এদিন ধস নামে। 


তবে ধসের মাত্রা কম থাকায় তিনধরিয়া ডিএইচআর ওয়ার্কশপের তরফে তড়িঘড়ি তা সরানো হয়। কিন্তু তিনধরিয়া স্ট্রেশন সংলগ্ন এলাকায় হেরিটেজ ন্যারোগেজ লাইনের ওপর বড় ধস নামায় রংটং স্টেশন থেকেই যাত্রী নিয়ে পুনরায় এনজেপি স্ট্রেশনে ফেরানো হয়। এদিকে  জানা যাচ্ছে এদিন এনজেপি থেকে নির্ধারিত সময়তে ফাস্ট ক্লাস ও ভিস্তা ডোম কোচে যাত্রী নিয়ে পাহাড় মুখী রওয়ানা হয় খেলনা ট্রেন। ডিএইচআর অধিকর্তা জানান এদিন ফাস্ট ক্লাস যাত্রী পুর্ন ছিল। ভিস্তা ডোম কোচে ৫০%যাত্রী ছিল। তবে ভিস্তা ডোম কোচ নিয়ে কুঁ ঝিক ঝিক ধুনে পাহাড়ের বাঁক নিতেই পর্যটকদের নিরাশ করে এদিন ফিরতে হলো হেরিটেজ টয়ট্রেনকে। এতে পর্যটকদের চরম ভোগান্তির শিকার হতে হয়। টিকিটমূল্য রিফান্ড হলেও পর্যটকদের সময় নষ্টের পাশাপাশি হয়রানীর মুখে পড়তে হয়। পর্যটক সংস্থাগুলিকেও বিভ্রান্ত হতে হয়। পর্যটক ব্যাবসায়ীদের মত এভাবে পর্যটন আগ্রহ হারিয়ে ফেলছে। কারন নির্দিষ্ট সময় ও উপভোগের জন্য সকলে বেড়াতে আসেন সেখানে অনাকাঙ্ক্ষিত এ ধরনের হয়রানী কাঙ্ক্ষিত নয় পর্যটকদের কাছে।  


এদিকে ভিস্তাডোম কোচের পথ চলা নিয়ে যখন কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের উপস্থিতিতে রেলের  উত্তেজনা সপ্তম ছুয়েছে সেসময়তে নিজ বয়সের মাধুর্য নিয়ে রেলের অবহেলায় ধুঁকছে  ব্রিটিশ আমলের ঐতিহাসিক টয়ট্রেন। এদিন ভিস্তা ডোম কোচের উদ্বোধন নিয়েও বিতর্কে জড়ায় রেল। কারণ রেলের তরফে বিজেপি নেতা, কেন্দ্রীয় বিধায়ক ও  মন্ত্রীকে আমন্ত্রণ করা হয়। কিন্তু শহর তথা জেলার স্থানীয় প্রশাসক আসনে তৃণমূল নেতৃত্বরা থাকায় আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি জেলার কোন সরকারি আধিকারিক বা প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়নি রেলের তরফে। যা বিতর্ক ছড়ায়। অন্যদিকে পাহাড় ধসের জেরে ফি বছর বেশির ভাগ সময়তেই অচল হয়ে থাকে খেলনা গাড়ির পরিষেবা। টয়ট্রেনের ভিস্তাডোম সংযুক্ত হলেও তাতে আধুনিকতার খামতি রয়েছে।


ঐতিহাসিক টয়ট্রেনের সৌন্দয্য বৃদ্ধিতে সেরকম নজরও নেই  উত্তর পূর্ব রেলের। এমনকি ঠিক কত যাত্রী এদিন রংটং থেকে ট্রেন ফিরে আসে রাত ৯.৩০পর্যন্ত সে বিষয়ে কোনো তথ্যই এসে পৌঁছায়নি বলে জানান রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক গুণীত কৌর। তিনি বলেন আপদত রবিবার পরিষেবা বন্ধ থাকছে। অপরদিকে সোমবার এনজেপি থেকে রংটং পর্যন্ত টয়ট্রেনের টি জঙ্গল সাফারির সূচনা যাত্রা নিয়েও থেকে যাচ্ছে অনিশ্চয়তা। এ বিষয়ে উত্তর পূর্ব রেলের কাটিহার ডিভিশনের রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক গুণীত কৌর জানান সোমবার জঙ্গল সাফারির রদবদল হলে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.