আজ ফের আদালতে তোলা হবে পরী মণিকে
দি নিউজ লায়নঃ আজ ফের আদালতে তোলা হবে পরী মণিকে ।তৃতীয় দফায় রিমান্ড শেষে চিত্রনায়িকা পরী মণিকে শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হবে। আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য পাওয়া গেছে। জানা গেছে, পরী মণিকে আজ দুপুরের আগে হাজির করা হবে।
যদি পুনরায় রিমান্ড আবেদন করা হয়, তাহলে তাঁকে এজলাসে তোলা হবে। আর রিমান্ড আবেদন না করা হলে আদালতের গারদ খানায় রাখা হবে। তবে পরী মণি যদি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন, তাহলে এজলাসে হাজির না করে দায়িত্বরত বিচারকের খাসকামরায় রাখা হবে। এর আগে গত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম পরী মণিকে এক দিনের রিমান্ড দেন। সে দিনই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রিমান্ড কার্যকর করতে পরী মণিকে নিয়ে যায়।

Post a Comment