তোরসা নদী থেকে উদ্ধার গন্ডারের মৃতদেহ
দি নিউজ লায়নঃ সাত সকালে তোরসা নদী থেকে উদ্ধার গন্ডারের মৃতদেহ। আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের অন্তর্গত শিলবারী ঘাটে নদীতে বালু পাথর তোলার কাজ করতে গিয়ে স্থানীয় শ্রমিকরা দেখতে পেল এক গন্ডারের মৃতদেহ। । জানা যায় আজ ভোরে তারা নদীতে বালু-পাথর তুলতে গিয়ে সেই মৃতদেহ টি দেখতে পায় ।
দেহটি জলের মধ্যে থাকায় তাদের সন্দেহ ছিল যে সেটি হাতি না গন্ডার । পরবর্তীতে ৮ জন মিলে সেই মৃতদেহ টিকে টেনে তীরে নিয়ে আসার পর দেখা যায় সেটি গন্ডারের মৃতদেহ । বনদপ্তর কে খবর দেওয়া হয়, তারা আসেন এবং JCB দিয়ে মৃত গান্ডারের দেহ তুলে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য।

Post a Comment