অক্ষয়ের ‘বেল বটম’ সিনেমা নিষিদ্ধ করল সৌদি, কাতার ও কুয়েত - The News Lion

অক্ষয়ের ‘বেল বটম’ সিনেমা নিষিদ্ধ করল সৌদি, কাতার ও কুয়েত

 


দি নিউজ লায়নঃ  সবশেষ ১৮ মাস আগে মুক্তি পেয়েছিল বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ‘গুড নিউজ’ সিনেমা। তারিখটা ছিল ২০১৯ সালের ২৭ ডিসেম্বর। দীর্ঘদিন পরে অ্যাকশন থ্রিলার ‘বেল বটম’ দিয়ে বড় পর্দায় ফিরেছেন এ সুপারস্টার। আর করোনা মহামারি সত্ত্বেও গতকাল (১৯ আগস্ট) মুক্তির দিন এ সিনেমা বক্স অফিসে সংগ্রহ করেছে ২.৭৫ কোটি টাকা।   


সূত্রের খবর, প্রদর্শনের উপযোগী কনটেন্ট (আধেয়) নয়, এই মর্মে অক্ষয়ের এ সিনেমা নিষিদ্ধ করেছে সৌদি আরব, কাতার ও কুয়েত।  কিন্তু নিষিদ্ধের কারণ কী। একটি সূত্র পোর্টালটিকে জানিয়েছে, ‘বেল বটম’ সিনেমার একটি দৃশ্যে লাহোর থেকে দুবাইয়ে বিমান ছিনতাইয়ের ঘটনা বর্ণনা করা হয়েছে, প্রকৃত ঘটনা নাকি ঘটেছিল ১৯৮৪ সালে। সে সময় সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ব্যক্তিগতভাবে ওই পরিস্থিতি সামলেছিলেন এবং সংযুক্ত আর আমিরাত কর্তৃপক্ষ ছিনতাইকারীদের পাকড়াও করেছিল। 


মধ্যপ্রাচ্যের দেশগুলোর সেন্সর বোর্ডের ওই দৃশ্যে ঘোর আপত্তি রয়েছে। আর সে কারণেই নাকি সিনেমাটি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে সংযুক্ত আরব আমিরাতের সেন্সর বোর্ড নাকি সিনেমাটি প্রদর্শনের অনুমতি দিতে পারে। যা হোক, কোভিড মহামারির কারণে ভারতের প্রেক্ষাগৃহে আসনসংখ্যা ৫০ শতাংশ ব্যবহার করা হচ্ছে। বেশির ভাগ রাজ্যে করোনা-পূর্ব দিনগুলোর মতো রাতের শো চলেনি সরকারের বিধিনিষেধের কারণে। 


তবু এ সিনেমা মুক্তির দিন বক্স অফিসে সংগ্রহ করেছে ২.৭৫ কোটি টাকা।  করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের পরে প্রথম হিন্দি সিনেমা হিসেবে গতকাল (১৯ আগস্ট) মুক্তি পেয়েছে ‘বেল বটম’। ইন্ডাস্ট্রির আশা, এ সিনেমা সম্মানজনক অর্থ সংগ্রহ করবে আর এর মধ্য দিয়ে ফের সিনেমা হলের চাকা সচল হবে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.